কিশোরগঞ্জের কটিয়াদীতে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 'দ্রোহের কবি প্রাণের কবি নজরুল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিকালে কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনা
কটিয়াদী উপজেলা শাখার সভাপতি ও কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজের সভাপতিত্বে এবং স্বজনের সাধারণ সম্পাদক ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এরিয়া ম্যানেজার আব্দুল মান্নান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
স্বাগত বক্তব্য ও আলোচনা
স্বাগত বক্তব্য রাখেন যুগান্তর স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক ও দৈনিক যুগান্তরের কটিয়াদী উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। এছাড়াও বক্তব্য রাখেন স্বজন উপদেষ্টা সাংবাদিক রফিকুল হায়দার টিটু, সহ-সভাপতি সৈয়দ আহসান হাবিব সাধু, দেবাশীষ রায় পার্থ, সৈয়দ আলীউজ্জামান মহসিন, শেখ মো. নজরুল ইসলাম, স্বজন সমাবেশের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মাসুম পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিক শাহীন, স্বজনের সাহিত্য সম্পাদক ও প্রাথমিক বিদ্যালয়ের ঢাকা বিভাগীয় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক কবি বেলাল আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের কটিয়াদী শাখার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন এবং আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সোহাগ প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান
সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তালিকাভুক্ত নজরুল সঙ্গীত শিল্পী ও কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গসংগীত প্রশিক্ষক বাসনা রায় বৃষ্টি, সুস্মিতা সূত্রধর, অর্পা সূত্রধর, প্রমি সরকার, পূর্ণতা রায় পিউ, রাজশ্রী দাস, পূনম রায় সেতু, আফরা নাওয়ার মুমু, শায়নী দাস তিশা, সেঁজুতি রায়, স্বপন সূত্রধর, জহির উদ্দিন বাদল এবং আব্দুল মান্নান স্বপন। তবলায় ছিলেন স্বজন সমাবেশ কটিয়াদী উপজেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এ গ্রেড তবলা বাদক ও কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমির প্রশিক্ষক দেবাশীষ রায় পার্থ।
কবিতা আবৃত্তি ও নৃত্য
কবিতা আবৃত্তি করেন রফিকুল হায়দার টিটু, সৈয়দ আলীমুজ্জামান মহসিন এবং শেখ মো. নজরুল ইসলাম। নৃত্য পরিবেশন করেন মেঘদূত কালচারাল একাডেমীর নৃত্যশিল্পী জোবায়েদ ইসলাম অপু, এমরানুল হক রনি, রাব্বি ইসলাম, শান্তা সরকার, সাবিহা ইসলাম ও রাজশ্রী দাস।



