৩ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন, ঘটনা ও বিখ্যাত জন্ম-মৃত্যু
৩ জুন: ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন, ঘটনা ও জন্ম-মৃত্যু

প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়। আজ বুধবার, ৩ জুন ২০২৬। এক নজরে দেখে নিন ইতিহাসে এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১০৯৮ - খ্রিস্টানদের এন্টিয়ক দখল। ১৩ হাজার মুসলমানকে হত্যা।
  • ১৫০২ - পর্তুগীজ নৌ অভিযাত্রী ভাস্কো-দা-গামা ভারতের কালিকট বন্দরে এক নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছিলো।
  • ১৬৬৫ - ডিউক অব ইয়র্ক জেমস স্টুয়ার্ট ওলন্দাজ নৌ-রণতরীকে পরাজিত করেন।
  • ১৬৬৫ - লোয়েস্টফটের যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজদের পরাজয়।
  • ১৭৮৯ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।
  • ১৯১৫ - ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।
  • ১৯৩৬ - অবিভক্ত ভারতের সিভিলিয়ান রেডিওর নাম পরিবর্তন করে অল ইন্ডিয়া রেডিও নামকরণ।
  • ১৯৪০ - ব্যাটল্‌ অব ডানকার্ক।
  • ১৯৪০ - জার্মান বিমানবাহিনী ফ্রান্সের রাজধানী প্যারিসের উপর বোমা বর্ষণ শুরু করে।
  • ১৯৪০ - সিঙ্গাপুর বৃটিশ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৪৬ - ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক নেতারা ব্রিটিশ সরকার প্রস্তাবিত ভারত বিভাজন প্রস্তাব মেনে নেন।
  • ১৯৪৭ - বৃটিশ সরকার ভারত বিভাগের পরিকল্পনা প্রকাশ করেন।
  • ১৯৪৯ - আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৯ - ভাষা বিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
  • ১৯৭১ - জাতিসংঘের মহাসচিব বলেন, বাংলাদেশে হানাদার বাহিনীর অত্যাচার মানব ইতিহাসের সর্বাধিক বিষাদময় ঘটনা।
  • ১৯৭৮ - বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচনে জিয়াউর রহমান বিজয় লাভ করে।
  • ১৯৮৪ - ভারত সরকার শিখদের পবিত্র হরমন্দির সাহিব দখলের জন্য অপারেশন ব্লু স্টার শুরু করে; এটি ৮ জুন পর্যন্ত পরিচালিত হয়।
  • ১৯৮৯ - চীন সরকার তিয়েনআনমেন স্কয়ার থেকে অবরোধকারীদের বিতারণের জন্য সেনা প্রেরণ করে।
  • ১৯৯৯ - যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট স্লোভেদান মিলোশোভিচ কোসভো থেকে সৈন্য সরিয়ে নিতে সম্মত হয়।
  • ২০০০ - মন্টেনিগ্রো কর্তৃক স্বাধীনতা ঘোষণা।
  • ২০১০ - রাজধানী ঢাকার নিমতলি মহল্লায় অগ্নিকাণ্ডে ১১৭ জনের মৃত্যু হয়।

জন্ম

  • ১৭২৩ - জিওভান্নি আন্তোনিও স্কোপোলি, তাইরলীয় চিকিৎসক ও প্রকৃতিবিদ।
  • ১৮৯১ - ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।
  • ১৯০৬ - জোসেফিন বেকার, আমেরিকান বংশদ্ভুত ফ্রেন্স নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী।
  • ১৯০৬ - ওয়াল্টার রবিন্স, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ফুটবলার।
  • ১৯১০ - পলেট গডার্ড, আমেরিকান অভিনেত্রী এবং মডেল।
  • ১৯১১ - এলেন কর্বি, মার্কিন অভিনেত্রী।
  • ১৯১৯ - ছায়া দেবী(চট্টোপাধ্যায়), প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী।
  • ১৯২০ - অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’র ভূতপূর্ব সভাপতি।
  • ১৯২৪ - করুণানিধি মুথুবেল, ভারতীয় রাজনীতিক এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী।
  • ১৯২৫ - টনি কার্টিস, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯২৬ - অ্যালেন গিন্সবার্গ, মার্কিন কবি এবং লেখক।
  • ১৯২৮ - জন রিচার্ড রিড, সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৩১ - রাউল কাস্ত্রো, কিউবার রাষ্ট্রপতি এবং ফিদেল কাস্ত্রোর ভাই।
  • ১৯৬০ - কার্ল রেকেম্যান, সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
  • ১৯৬৬ - ওয়াসিম আকরাম, সাবেক পাকিস্তানি ক্রিকেট খেলোয়াড়।
  • ১৯৬৮ - সাফ্রন, ইংরেজ গায়িকা।
  • ১৯৮২ - ইয়েলেনা ইসিনবায়েভা, ভলগোগ্রাদে জন্মগ্রহণকারী রাশিয়ার বিখ্যাত প্রমিলা পোল ভল্টার।
  • ১৯৮৫ - উকাশ পিশ্চেক, পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার।
  • ১৯৮৬ - রাফায়েল নাদাল, স্পেনের একজন পেশাদার টেনিস খেলোয়াড়।
  • ১৯৯১ - উকাশ তেওদোর্চেক, পেশাদার ফুটবলার।
  • ১৯৯২ - মারিও গোটজে, জার্মান ফুটবলার।

মৃত্যু

  • ১৬৫৭ - উইলিয়াম হার্ভে, ইংরেজ চিকিৎসক।
  • ১৯০৮ - গোপাল সেনগুপ্ত, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
  • ১৯২৪ - ফ্রান্‌ৎস কাফকা, জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক।
  • ১৯৬১ - কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক।
  • ১৯৬৩ - নাজিম হিকমত, তুর্কি কবি এবং লেখক।
  • ১৯৬৩ - ধর্মগুরু ত্রয়োদশ পোপ জনের মৃত্যু।
  • ১৯৬৯ - মুহম্মদ আবদুল হাই, বাংলা ভাষার ধ্বনিবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
  • ১৯৭৭ - আর্চিবাল্ড ভি. হিল, ইংরেজ শারীরতত্ত্ববিদ।
  • ১৯৭৫ - এইসাকু সাতো, জাপানী রাজনীতিবিদ।
  • ১৯৮৪ - ঐতিহাসিক আবু মহামেদ।
  • ১৯৮৭ - রুহুল্লাহ্‌ খামেনেই, ইরানি ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ।
  • ১৯৯০ - রবার্ট নয়েস, আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং ইন্টেল কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা।
  • ২০০১ - অ্যান্থনি কুইন, মার্কিন অভিনেতা।
  • ২০১৪ - প্রবীণ সাংবাদিক বেনজীর আহমেদ।
  • ২০১৫ - সত্যজিৎ রায়ের স্ত্রী বিজয়া রায়।
  • ২০১৬ - মোহাম্মদ আলী, মার্কিন বক্সার।
  • ২০২০ - বলিউডের বিশিষ্ট গীতিকার আনোয়ার সাগর।

ছুটি ও অন্যান্য

আজ বিশ্ব বাইসাইকেল দিবস।