ঈদের শেষ মুহূর্তে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়
ঈদের শেষ মুহূর্তে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়

ঈদের শেষ মুহূর্তে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা গেছে। হাটে এসে ফোনে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সদস্যদের কোরবানির পশু দেখাচ্ছেন একজন ক্রেতা। বিক্রির জন্য ছাগল নিয়ে হাটে এসেছেন একজন।

ঈদের বাজার

ঈদের দিন খাবারের আয়োজনে রাখতে অনেকেই হাট থেকে হাঁস কিনছেন। ঈদের জন্য মুরগি কিনছেন নিম্ন আয়ের অনেক মানুষ। ওজন মেপে ক্রেতাকে মুরগি দিচ্ছেন বিক্রেতা। কোরবানির পশু কাটাকাটির জন্য হাট থেকে দা, বঁটি ও ছুরি কিনছেন লোকজন।

হাটের অন্যান্য পণ্য

হাটের পুকুরপাড়ে বসেছে মসলার দোকান। পানির ডালা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। ঈদের নতুন জামাকাপড় কিনতে কাপড়ের দোকানে ভিড় করেছেন নারী ও শিশুরা। কোরবানির মাংস রাখার জন্য বাঁশের তৈরি ডালা কিনছেন এক ক্রেতা। ঈদ উপলক্ষে বগুড়া থেকে এই হাটে দই বিক্রি করতে এসেছেন তিনি। গ্রামের এই হাটে বিক্রির জন্য পাবনা থেকে লুঙ্গি নিয়ে এসেছেন এক ব্যবসায়ী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। বাংলাদেশ থেকে আরও দেখুন কোরবানির হাটের ছবির গল্প।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ