২৫ মে: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশিষ্টজনের স্মরণ
২৫ মে: ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও বিশিষ্টজনের স্মরণ

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ ২৫ মে ২০২৬ (সোমবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনাবলি

  • ১৩৬০: ফ্রান্সের একদল নাবিক এবং নৌ অভিযাত্রী গিনি উপসাগর আবিষ্কার করেন।
  • ১৭৬৮: ক্যাপ্টেন কুক তার বৈজ্ঞানিক গবেষণার কাজে প্রথম অভিযান শুরু করেন।
  • ১৯১১: মেক্সিকোতে বিদ্রোহের মুখে প্রেসিডেন্ট পোরদিরিও দিয়াজ উৎখাত হন।
  • ১৯২৩: আমির আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্দানের স্বাধীনতা ঘোষণা করা হয়।
  • ১৯৩৬: নিগ্রো ক্রীড়াবিদ জেসি ওয়েন বার্লিন অলিম্পিকে ৫টি বিশ্বরেকর্ড ভঙ্গ করেন।
  • ১৯৪৪: জার্মানি যুগোশ্লাভিয়ার কমিউনিস্ট নেতা জোসেপ ব্রজ টিটোকে গ্রেফতারের জন্য অভিযান চালায়।
  • ১৯৪৫: হিটলারের নাৎসি বাহিনীর গোয়েন্দা সংস্থা গেস্টোপোর প্রধান হেনরিখ হিমলার আত্মহত্যা করেন।
  • ১৯৬৩: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ঐক্য সংস্থা (ওএইউ) গঠিত হয়।
  • ১৯৬৯: সুদানে সেনা অভ্যুত্থানে সরকার উৎখাত হয়।
  • ১৯৭২: বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় আর্জেন্টিনা।
  • ১৯৭৯: শিকাগোতে আমেরিকায় ডিসি-১০ বিধ্বস্ত হয়ে ২৭২ যাত্রীর সবাই নিহত হন।
  • ১৯৮৯: গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রশাসনিক ক্ষমতাধর প্রেসিডেন্ট নির্বাচিত হন।
  • ১৯৯৪: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা তুলে নেয়।
  • ১৯৯৭: সিয়েরালিওনে বিদ্রোহীদের সহিংস অভ্যুত্থানে সরকার উৎখাত হয়।
  • ২০০০: বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্রথম মহিলা বিচারপতি (নাজমুন আরা সুলতানা) নিয়োগ করা হয়।

জন্ম

  • ১৭৫১: ন্যাথানিয়েল ব্র্যাসি হালেদ, বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা।
  • ১৮০৩: যুক্তরাষ্ট্রে খ্যাতনামা কবি এবং লেখক রালফ ওয়ালডো এমারসন।
  • ১৮৬৫: পিটার জেমান, নেদারল্যান্ডসের বিখ্যাত পদার্থবিজ্ঞানী।
  • ১৮৮৬: রাসবিহারী বসু, ভারতে ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক।
  • ১৮৮৯: হেলিকপ্টারের উদ্ভাবক রুশ-মার্কিন বিজ্ঞানী ইগর সিকোরস্কি।
  • ১৮৯৯: (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি, সাহিত্যিক, সম্পাদক ও বাংলাদেশের জাতীয় কবি।
  • ১৯০২: অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়।
  • ১৯০৬: রামকিঙ্কর বেইজ, ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় জন্মগ্রহণকারী বিখ্যাত ভাস্কর।
  • ১৯৬৩: মাইক মায়ার্স, মার্কিন কৌতুকাভিনেতা।
  • ১৯৬৯: আমেরিকান প্রযোজক ও অভিনেত্রী অ্যানি হেচে।
  • ১৯৭৫: আমেরিকান মিউজিশিয়ান, গায়িকা ও অভিনেত্রী লরেন হিল।

মৃত্যু

  • ১৮৪৫: স্কট চিত্রশিল্পী টমাস ডানকান।
  • ১৯২৪: আশুতোষ মুখোপাধ্যায়, শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের ভাইস চ্যান্সেলর।
  • ১৯৮৩: মুহাম্মদ ইদ্রিস আল-সেনুস, লিবিয়ার বাদশাহ।
  • ২০০১: আলবের্তো কোর্দা, কিউবান আলোকচিত্র শিল্পী।