ঈদুল আজহায় আনসার বাহিনীর ২৮ হাজার সদস্যের মধ্যে উপহার বিতরণ
ঈদুল আজহায় আনসার বাহিনীর ২৮ হাজার সদস্যের মধ্যে উপহার বিতরণ

ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৮ হাজারের বেশি সদস্য ও কর্মচারীর মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের ৬৪ জেলায় আনসার সদস্য ও চতুর্থ শ্রেণির কর্মচারীসহ মোট ২৮ হাজার ৩৬৫ জনের মধ্যে এই উপহার বিতরণ করা হয়।

শনিবার (২৩ মে) বাহিনীর উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসারের মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় তিনি বলেন, 'সংস্কার পরিকল্পনা-২০৩৫ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সুসংগঠিত ও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যেতে হবে। কোনও অবস্থাতেই যেন আমরা আমাদের নির্ধারিত লক্ষ্য থেকে বিচ্যুত না হই।' তিনি আরও বলেন, 'পেছনে ফিরে তাকানোর সময় এখন নয়। সামনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে বাহিনীর অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মহাপরিচালক বলেন, 'এ লক্ষ্য অর্জনে বাহিনীর প্রতিটি সদস্যকে দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে।'

ঈদ উপহারের প্যাকেটে ছিল পোলাও চাল, সেমাই, সুজি, গুঁড়া দুধ, নুডলস, চিনি এবং বিভিন্ন ধরনের রান্নার মসলা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সদস্য ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও সম্প্রীতির আবহ তৈরি করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ