ব্রাহ্মণবাড়িয়ায় মাতৃভাষা দিবসে আবৃত্তি অনুষ্ঠান 'একুশ বাঁচে অবিরত'
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে 'একুশ বাঁচে অবিরত' শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উত্তম কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশন করা হয়।


