নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে প্রেমিক গ্রেফতার
নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণায় প্রেমিক গ্রেফতার

ভারত থেকে জেন্ডার পরিবর্তন করে আসা এক নৃত্যশিল্পীকে ধর্ষণ ও প্রতারণা করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার প্রেমিক বিপ্লব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে রাজশাহীর বাঘা থানার বানিয়াপাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে সাভার মডেল থানায় নিয়ে আসা হয়। দুপুরেই সাভার মডেল থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতের পরিচয়

বিপ্লব হোসেন রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া গ্রামের উজ্জ্বল হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নৃত্যশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন।

ভুক্তভোগীর বর্ণনা

ভুক্তভোগী সাভার শিশু একাডেমি ও শিল্পকলার নৃত্যশিল্পী। তিনি জানান, বিপ্লব হোসেনের সঙ্গে তার ১৭ বছরের সম্পর্ক ছিল। বিপ্লব তাকে বিয়ের আশ্বাস দিয়ে ভারত থেকে জেন্ডার পরিবর্তন করে আনে। দীর্ঘদিন ভারতে চিকিৎসা শেষে জেন্ডার পরিবর্তন করে মেয়েতে রূপান্তর হয়ে ফিরে এসে তিনি জানতে পারেন যে বিপ্লব তার সঙ্গে প্রতারণা করেছে এবং তার অনুপস্থিতিতে নতুন করে বিয়ে করেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগী আরও জানান, তাকে জেন্ডার পরিবর্তন করার আগে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে লিখিত এগ্রিমেন্ট করে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। ফিরে আসার পর ভুক্তভোগী সাভারের গেন্ডা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং বিপ্লবকে বিয়ের জন্য চাপ দেওয়াসহ তার থেকে ধার নেওয়া ৩০ লাখ টাকা ফেরত চান।

ধর্ষণের ঘটনা

গত ৬ মে ফিরোজ আহমেদের বাসায় বিপ্লব তার সহযোগী নিয়ে জোরপূর্বক প্রবেশ করে এবং প্রথমে তার এগ্রিমেন্টের কাগজ চান। ভুক্তভোগী তা না দিলে তাকে হাত ও পা বেঁধে ধর্ষণ করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। পরে ৭ মে ফিরোজ সাভার মডেল থানায় উপস্থিত হয়ে ধর্ষণের অভিযোগে বিপ্লব হোসেনকে প্রধান আসামি ও শান্ত পাণ্ডেকে দ্বিতীয় আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ভুক্তভোগী তার প্রেমিকের কঠোর শাস্তি দাবি করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

মামলার বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ জানান, ফিরোজ আহমেদকে তৃতীয় লিঙ্গ ব্যক্তি হিসেবে বলাৎকারের অভিযোগে মামলা হয়েছে। সাভার মডেল থানার ওসি আরমান আলি বলেন, আসামিকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। বিপ্লব হোসেনকে রাজশাহী জেলার বাঘা থানার বানিয়াপাড়া তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে সাভার থানায় নিয়ে আসা হয়।