গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন বালুর মাঠ এলাকায় শিশু ও নারীর প্রতি সব ধরনের নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ এবং দোষীদের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে এই কর্মসূচির আয়োজন করে গোবিপ্রবি বন্ধুসভা।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনের আহ্বান জানান। পাশাপাশি দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বাবা–মায়ের সঙ্গে শিশুরাও আসে তাদের অধিকার আদায়ে।
বন্ধুসভার সভাপতির বক্তব্য
গোবিপ্রবি বন্ধুসভার সভাপতি আহানাফ শাহরিয়ার বলেন, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসতে হবে।
প্রচার সম্পাদক, গোবিপ্রবি বন্ধুসভা জানান, এই কার্যক্রম থেকে আরও পড়ুন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মানববন্ধন, বন্ধুসভা, সারাদেশ।



