শিশু-নারীর নিরাপত্তা ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি চট্টগ্রামে মানববন্ধন
শিশু-নারীর নিরাপত্তা ও ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মানববন্ধন

চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বিকেলে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বক্তাদের বক্তব্য

প্রথম আলো চট্টগ্রাম ব্যুরোর বার্তা সম্পাদক ওমর কায়সার বলেন, ‘ধর্ষকদের কঠোর আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই অন্যরা এসব অন্যায় কাজ করতে ভয় পাবে।’

বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস বলেন, ‘দেশে নারীদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা বেড়েই চলেছে, যা সত্যিই হতাশাজনক। যদি আইনের সঠিক প্রয়োগ করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যায় তবেই এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই সঙ্গে দেশে পর্নোগ্রাফি আইনের ওপর আরও কঠোর হওয়া জরুরি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষক ও অভিভাবকের প্রতিক্রিয়া

চট্টগ্রাম বন্ধুসভার সাবেক সহসভাপতি আখতার উজ জামান বলেন, ‘আমি একজন শিক্ষক, আমি একজন মেয়ের বাবাও। আজ দেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা আমাদের খুবই বিপর্যস্ত করে তুলেছে। বর্তমান সরকারের প্রতি আকুল আবেদন— রামিসার মতো আর কোনো মেয়েকে আমরা হারাতে চাই না। খুনির দ্রুত বিচার আশা করছি।’

মানবাধিকারকর্মীর মতামত

মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা বলেন, ‘খুবই হতাশ হয়ে পড়েছি দিনের পর দিন এমন নৃশংসতার খবর শুনে। একজন ধর্ষক কখনোই মানুষ হতে পারে না, সে পশুর চেয়েও নিকৃষ্ট। এদের মতো এমন অমানুষদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’

চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, ‘রামিসার মতো এমন অনেক শিশু আজ যৌন নিপীড়ন থেকে শুরু করে ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। আমরা আর কোনো রামিসাকে হারাতে চাই না। দেশে যদি কঠোর আইনের প্রয়োগ চলমান থাকে তবে আমরা ভবিষ্যতে আর কোনো রামিসাকে হারাব না। আমরা দ্রুতই এর কঠিন বিচার চাই।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য বক্তব্য

সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, ‘ধর্ষক আসলেই কোনো মানুষ হতে পারে না। এদের মতো অমানুষদের মধ্যে কখনোই বিবেকবোধ কাজ করে না। রামিসার মতো আর কাউকে আমরা হারাতে চাই না। সরকারের প্রতি অনুরোধ এর কঠিন থেকে কঠিন শাস্তি নিশ্চিত করুন।’

মানববন্ধন সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, প্রচার সম্পাদক সাকিব জিশান, দপ্তর সম্পাদক জয় চক্রবর্ত্তী, বন্ধু তাফসিরুল ইসলাম, আশরাফুর রহমান, তুষার কবির, মো. শাহেদ, ইষ্টি পাল, আবদুল্লাহ আল মাসুম, রুবাইদ আলম, আবু রায়হানসহ অন্যান্য বন্ধুরা।