সকালে খালি পেটে দুটি লবঙ্গ খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরের বিভিন্ন সমস্যা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে লবঙ্গ
গবেষণায় দেখা গেছে, লবঙ্গ রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। নিয়মিত লবঙ্গ সেবন ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ায় এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
হজমশক্তি ও রোগ প্রতিরোধক্ষমতা
লবঙ্গ হজম এনজাইম নিঃসরণ বাড়িয়ে পেটের সমস্যা দূর করে। এছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করে।
তবে অতিরিক্ত লবঙ্গ সেবন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দিনে ২-৩টির বেশি লবঙ্গ না খাওয়াই ভালো।



