চিংড়ি মাছ দিয়ে তৈরি স্টাফ চিংড়ি একটি জনপ্রিয় রেস্টুরেন্ট-স্টাইল খাবার, যা এখন ঘরেই সহজ উপায়ে তৈরি করা যায়। স্বাদ ও উপস্থাপনায় ভিন্নতা থাকায় এটি বিশেষ আয়োজন বা স্ন্যাকস হিসেবে বেশ উপযোগী।
উপকরণ
- চিংড়ি মাছ (বড় সাইজ) ৮-১০টি
- এক মুঠ চিনা বাদাম
- পেঁয়াজ কুচি একটি
- রসুন একটি
- কাঁচা মরিচ ৪-৫টি
- ধনিয়া পাতা
- লেবুর রস ১ টেবিল চামচ
- গরম মসলা গুঁড়া ১ চা চামচ
- গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
- লবণ পরিমাণমতো
- চাট মসলা সামান্য
প্রস্তুত প্রণালী
প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে মাঝ বরাবর চিরে নিন, তবে সম্পূর্ণ কেটে আলাদা করবেন না। হালকা লবণ ও লেবুর রস মেখে ১০ মিনিট রেখে দিন।
অন্যদিকে একটি প্যানে সামান্য তেলে বাদাম, পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ও ধনিয়া পাতা দিয়ে হালকা ভেজে নিন। এতে গরম মসলা, গোলমরিচ ও লবণ দিয়ে নেড়ে একটি ঘন পুর তৈরি করুন। ঠান্ডা হলে চিংড়ির ভেতরে এই পুর ভরে দিন।
এরপর স্টাফ করা চিংড়িগুলো স্টিম করে নিন। এরপর ওপর থেকে চাট মসলা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।



