বাংলার প্রকৃতির নানা রূপ: শালিক থেকে জামরুল, বৃষ্টি আর নেট ব্যাগ
বাংলার প্রকৃতির নানা রূপ: শালিক থেকে জামরুল, বৃষ্টি আর নেট ব্যাগ

২৯ এপ্রিল সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানগড়া বাজারে মেঘলা সকালে টিনের চালে ছড়িয়ে দেওয়া খাবার খাচ্ছে শালিকের ঝাঁক। ছবি: সাজেদুল আলম।

জামরুলের বেড়ে ওঠা

খুলনার বটিয়াঘাটার দশগেটে সবুজ আর গোলাপি রঙের মিশেলে ধীরে ধীরে বেড়ে উঠছে জামরুল। ছবি: সাদ্দাম হোসেন।

শিমুলগাছের তুলা ও শামুকখোল পাখি

বগুড়ার শাজাহানপুরের জামুন্নায় শিমুলগাছের কলা ফেটে উড়ে যাচ্ছে তুলা। সেখানে গাছের ডালে বসেছে এক শামুকখোল পাখি। ছবি: সোয়েল রানা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সিলেটে টানা বৃষ্টি

সিলেটে আজ বুধবারও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে শহরে নেমেছে স্থবিরতা। পলিথিন মাথায় দিয়ে পথ চলছে এক শিশু। হুমায়ুন রশীদ চত্বরে তোলা ছবি: আনিস মাহমুদ।

নেট ব্যাগের জনপ্রিয়তা

বিপণিবিতান কিংবা দোকানে জনপ্রিয় হয়ে উঠছে জাল দিয়ে তৈরি ব্যাগ। বাজারে এসব ব্যাগ "নেট ব্যাগ" নামে পরিচিতি। পাইকারি দোকানে আনা হয়েছে জাল, তা কেটে তৈরি করা হবে ব্যাগ। সিলেটের জিন্দাবাজারের ছবি: আনিস মাহমুদ।

রংপুরে লাল সোনাইল ফুল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক এলাকায় ফুটেছে লাল সোনাইল। নজর কাড়ছে প্রকৃতিপ্রেমীদের। ছবি: মঈনুল ইসলাম।

রাঙামাটিতে পাহাড়ি শিক্ষার্থীরা

গ্রাম থেকে রাঙামাটি শহরে বিদ্যালয়ের উদ্দেশে বৃষ্টিতে মেঠো পথে পাহাড়ি শিক্ষার্থীরা। সাধনাপুরে তোলা ছবি: সুপ্রিয় চাকমা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃষ্টি

বৃষ্টির মধ্যে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে তোলা ছবি: আবদুর রহমান ঢালী।

হাকালুকি হাওরে বোরো ধান তলিয়ে গেছে

ভারী বৃষ্টি ও উজানের ঢলে হাকালুকি হাওরে বোরো ধানের বেশ কিছু জমি তলিয়ে গেছে। সেখান থেকে ধান কেটে আনতে সাতসকালে বৃষ্টিতে ভিজে ছুটছেন কৃষিশ্রমিকেরা। মৌলভীবাজারের জুড়ীতে তোলা ছবি: কল্যাণ প্রসূন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

খুলনায় বৃষ্টিতে কর্মজীবী মানুষ

ভোর থেকেই মেঘলা আকাশ, সকালেই নামে বৃষ্টি। তার মধ্যে ছাতা মাথায় পথে কর্মজীবী মানুষ। খুলনার বাস্তুহারা কলোনির ছবি: সাদ্দাম হোসেন।

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে শোভাযাত্রা

আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে রংপুরে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় শোভাযাত্রা। জেলা প্রশাসকের কার্যালয়ে তোলা ছবি: মঈনুল ইসলাম।