গরমে শরীর ঠান্ডা রাখবে নানা স্বাদের ফলের সালাদ
গরমে শরীর ঠান্ডা রাখবে ফলের সালাদ

গরমের দিনে শরীর ভালো রাখতে কেবল কাঁচা সবুজ সালাদ বা ক্যালোরিভর্তি ড্রেসিংযুক্ত সালাদ নয়, বরং রকমারি ফল দিয়েই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের সালাদ। বাঙালির সালাদ ধারণা এখন বদলে গেছে; দেশ-বিদেশে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও সস দিয়ে সালাদ খাওয়ার চল বেড়েছে। তবে গরমে বেশি ড্রেসিং পেটের সমস্যা করতে পারে, তাই মৌসুমি ফল দিয়েই সালাদ বানানো ভালো।

মিষ্টি তরমুজের সঙ্গে চিজ ও পুদিনার সালাদ

মিষ্টি তরমুজের সাথে নোনতা চিজ ও পুদিনাপাতা মিশিয়ে ইউরোপের মতো স্বাদ আনা যায়। বানাতে ২ কাপ চৌকো টুকরো তরমুজ, চিজ ও আধাকাপ পুদিনাপাতা লাগবে। একটি বড় পাত্রে তরমুজ রেখে ওপর থেকে চিজ গ্রেট করুন। পুদিনাপাতা, লেবুর রস ও অলিভ অয়েল মিশিয়ে ড্রেসিং তৈরি করুন। চাইলে দই ফেটিয়েও ব্যবহার করতে পারেন। ড্রেসিং মাখিয়ে পরিবেশন করুন।

আঙুর ও দইয়ের সালাদ

মিষ্টি প্রেমীদের জন্য এই সালাদ। সবুজ ও কালো আঙুর, পানি ঝরানো টকদই, মধু, ভাজা আখরোট কুচি ও সামান্য ভ্যানিলা এসেন্স মিশিয়ে তৈরি করুন। টকদইয়ের সাথে মধু ও ভ্যানিলা এসেন্স ফেটিয়ে ক্রিম তৈরি করুন। আঙুরগুলো ক্রিম দিয়ে মাখিয়ে ওপর থেকে আখরোট ছড়িয়ে ফ্রিজে এক ঘণ্টা ঠান্ডা করুন। পরিবেশনের আগে সামান্য মধু ছিটিয়ে দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আনারস ও শসার সালাদ

আনারসের টক-মিষ্টি স্বাদে শসা মিশিয়ে পুষ্টিকর ও সুস্বাদু সালাদ। গরমে ডিহাইড্রেশন রোধে এটি কার্যকর। এক কাপ আনারসের টুকরো, খোসা ছাড়ানো শসার কিউব, ২ চামচ পেঁয়াজ কুচি, ২ চামচ লেবুর রস, সামান্য বিট লবণ ও চাটমসলা নিন। সব উপকরণ মিশিয়ে ফ্রিজে ঠান্ডা করে পরিবেশন করুন। স্বাদ আরও বাড়বে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ