লেবানিজ ওয়ারাক এনাবছবি রেসিপি: গরুর মাংস ও আঙুরপাতার সুস্বাদু পদ
লেবানিজ ওয়ারাক এনাবছবি রেসিপি: গরুর মাংস ও আঙুরপাতার পদ

লেবানিজ পদ ওয়ারাক এনাবছবি তৈরি করতে চান? কবির হোসেনের এই রেসিপিটি অনুসরণ করে সহজেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই খাবারটি।

উপকরণ

  • গরুর মাংসের কিমা: ২ কাপ
  • আঙুরের পাতা: ১০-১২টি
  • পোলাওয়ের চাল: ১ কাপ
  • টমেটো কুচি: ১ টেবিল চামচ
  • লেবানিজ সেভেন স্পাইস মসলা অথবা গরমমসলার গুঁড়া: ১ চা-চামচ
  • গোলমরিচ গুঁড়া: ১ চা-চামচ
  • লবণ: স্বাদমতো
  • পেঁয়াজ কুচি: ১ টেবিল চামচ
  • লেবুর রস: আধা কাপ
  • ধনেপাতা/পার্সলে কুচি: ১ চা-চামচ
  • অলিভ অয়েল: ২ টেবিল চামচ
  • বড় আলু: ২টি (গোল করে কাটা)
  • টমেটো: ৫-৬টি (গোল করে কাটা)

প্রণালি

পোলাওয়ের চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে নিন। চালের সঙ্গে পেঁয়াজ কুচি, টমেটো কুচি (বিচি ছাড়ানো), ধনেপাতা কুচি, লবণ, সেভেন স্পাইস বা গরমমসলার গুঁড়া, অলিভ অয়েল আর লেবুর রস দিয়ে মেখে নিন।

আঙুরপাতাগুলো ধুয়ে নিন। এবার পাতার ভেতর চালের পুর দিয়ে রোলের মতো করে মুড়িয়ে নিন। সুপারশপে ক্যানে প্রিজার্ভ করা আঙুরপাতা পাবেন। সরাসরি গাছ থেকে পাড়া আঙুরপাতা হলে ১ মিনিট গরম পানিতে রেখে তুলে পানি ঝরিয়ে ব্যবহার করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাতিলে প্রথমে একটু অলিভ অয়েল ঢেলে গোল গোল করে কেটে রাখা আলু বিছিয়ে নিন। এর ওপর দিন গোল টুকরা করা টমেটো। তার ওপরে আঙুরপাতার রোলগুলো বসিয়ে দিন। লেবুর রস ও সামান্য জলপাইয়ের তেল ওপর থেকে ছড়িয়ে দিন। একটা ভারী প্লেট দিয়ে রোলগুলো চেপে ঢেকে দিন। তার ওপরে ২ কাপ গরম পানি দিন। ঢাকনা লাগিয়ে ৪০-৫০ মিনিট কম আঁচে রান্না করুন। পানি শুকিয়ে এলে চাল ও মাংস সেদ্ধ হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে নিন। আঙুরপাতার রোল, লেবুর রস, আলু ও টমেটো সেদ্ধগুলো ওপরে দিয়ে পরিবেশন করুন।

এটি লেবানিজ খাবার। আরও পড়ুন: ঈদে রাঁধতে পারেন খাসির পায়ের রোস্ট, দেখুন রেসিপি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ