নেত্রকোনায় বজ্রপাতে যুবক নিহত
নেত্রকোনায় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে সোলেমান মিয়া (২২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের মাদল গ্রামে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহত যুবকের পরিচয়

মৃত সোলেমান ওই গ্রামের কাশেম মিয়ার ছেলে। স্বরমুশিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হঠাৎ ঝড়োহাওয়া ও বজ্রপাত শুরু হলে সোলেমান হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের প্রতিক্রিয়া

এ বিষয়ে আটপাড়া থানার ওসি মোহাম্মদ জুবায়দুল আলম বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টির তথ্য পায়নি। ঘটনার খোঁজখবর নেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ নূর রহমান জানান, মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারিভাবে সাহায্য করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ