ঈদুল আজহায় ঘরেই বানান সুস্বাদু কাবাব গোসত
ঈদুল আজহায় ঘরেই বানান সুস্বাদু কাবাব গোসত

ঈদুল আজহায় ঘরেই বানান সুস্বাদু কাবাব গোসত

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। এই ঈদে মুসলিম পরিবারগুলোতে কোরবানির মাংস দিয়ে নানা ধরনের সুস্বাদু পদ রান্না করা হয়। তেমনই একটি জনপ্রিয় ও মজাদার খাবার হলো কাবাব গোসত। শুধু কোরবানির ঈদেই নয়, যেকোনো পারিবারিক আয়োজনেও ভিন্ন স্বাদের মাংসের পদ হিসেবে এটি পরিবেশন করা যায়। ঘন মসলার ঘ্রাণ আর নরম ঝোলঝাল মাংসের স্বাদে এই পদটি সহজেই খাবারের আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।

ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজে রান্না করা যায় ঐতিহ্যবাহী এই কাবাব গোসত। নিচে রেসিপিটি বিস্তারিত দেওয়া হলো।

উপকরণ

  • গরুর মাংস: ১ কেজি
  • টক দই: ১ কাপ
  • পেঁয়াজ বাটা: ১ টেবিল চামচ
  • রসুন বাটা: ১ চা চামচ
  • আদা বাটা: ১ চা চামচ
  • জিরা বাটা: ১ চা চামচ
  • পোস্ত বাটা: ½ চা চামচ
  • কাঠবাদাম বাটা: ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া: ১ চা চামচ
  • মরিচ গুঁড়া: স্বাদ অনুযায়ী
  • এলাচ, দারুচিনি, লবঙ্গ ও তেজপাতা: ৩টি করে
  • জায়ফল বাটা: ১ চা চামচ
  • জয়ত্রী বাটা: ½ চা চামচ
  • পেঁয়াজ বেরেস্তা: ½ কাপ
  • ঘি: ¼ কাপ
  • লবণ: স্বাদমতো
  • চিনি: ½ কাপ
  • কেওড়া পানি: ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

প্রথমে গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর জায়ফল ও জয়ত্রী বাদে সব উপকরণ দিয়ে মাংস ভালোভাবে মাখিয়ে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এরপর কড়াইয়ে ঘি গরম করে গোটা গরম মসলা দিয়ে ফোঁড়ন দিন। তারপর ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। প্রয়োজনমতো লবণ ও চিনি যোগ করুন। মাংস কষানো হয়ে এলে দুই কাপ পানি দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিন।

মাংস নরম হয়ে এলে এতে বেরেস্তা, জায়ফল ও জয়ত্রী বাটা দিয়ে ভালোভাবে নেড়ে অল্প আঁচে আরও ৩০ মিনিট ঢেকে রান্না করুন। শেষে কেওড়া পানি ছিটিয়ে নামিয়ে নিন সুস্বাদু কাবাব গোসত।

গরম নান, পরোটা কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ হবে আরও বেশি উপভোগ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ