মাছের ঝুরা ভাজা: একঘেয়েমি কাটিয়ে নতুন স্বাদে ভরপুর রেসিপি
মাছের ঝুরা ভাজা: নতুন স্বাদে ভরপুর রেসিপি

ঝোল, ভুনা কিংবা ভাজা—একঘেয়ে মাছের রান্নায় যদি একটু নতুন স্বাদ আনতে চান, তাহলে ট্রাই করতে পারেন মজাদার মাছের ঝুরা ভাজা। ঝাল ঝাল, ঝুরঝুরে আর দারুণ মুখরোচক এই পদ গরম ভাতের সঙ্গে খেতে লাগে অসাধারণ। একবার বানিয়ে খেলে পরিবারের সবাই বারবার খেতে চাইবে! তাহলে বাড়িতে একবার বানিয়েই দেখুন না মজাদার এই পদ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে আইড় মাছ বা যেকোনো বড় কাঁটাবিহীন মাছ নিন। মাছ ধুয়ে এতে লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং সামান্য মরিচের আচারের তেল মাখিয়ে নিন। এরপর মাছ ভালোভাবে ভেজে ঠান্ডা করুন।

ঠান্ডা হলে মাছের কাঁটা ছাড়িয়ে হাত দিয়ে মেখে ঝুরা ঝুরা করে নিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এবার কড়াইয়ে সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন। তারপর আদা, রসুন, কাঁচা মরিচ ও টমেটো কুচি দিন। কিছুক্ষণ ভেজে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, সামান্য চিনি ও একটু মরিচের আচার মিশিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

মসলা কষানো হলে ঝুরো করে রাখা মাছ দিয়ে দিন। মসলার সঙ্গে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ রান্না করুন। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেলুন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার মাছের ঝুরা ভাজা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ