গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে ও হাইড্রেটেড থাকতে ৬টি উপকারী খাবার
গ্রীষ্মে শরীর ঠান্ডা রাখতে ৬টি উপকারী খাবার

গ্রীষ্মকাল শুরু হলেই শরীর ঠান্ডা রাখা এবং হাইড্রেটেড থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে শরীরে পানিশূন্যতা, দুর্বলতা, মাথাব্যথা এবং হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এ অবস্থায় সঠিক খাদ্যাভ্যাস শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গরমে কী কী খাবার খাওয়া উচিত?

চিকিৎসকরা বলছেন, গরমের দিনে এমন খাবার খাওয়া উচিত, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, পানিশূন্যতা দূর করে এবং শক্তি বজায় রাখে। এ সময় খাদ্যতালিকায় কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত রাখার পরামর্শ দেওয়া হয়।

তরমুজ

তরমুজে প্রচুর পানি থাকে, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এতে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা শরীর ঠান্ডা রাখতে সহায়ক। তাই গ্রীষ্মকালে তরমুজ অবশ্যই খাওয়া উচিত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দই

দইয়ে থাকা প্রোবায়োটিকস হজমশক্তি উন্নত করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে। এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। দই থেকে বাটারমিল্ক বা ঘোল তৈরি করেও পান করা যায়।

ডাবের পানি

ডাবের পানি ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ, যা শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখে।

সালাদ

গরমের দিন খাদ্যতালিকায় অবশ্যই সালাদ রাখা উচিত। সবজি ও ফলমূল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের সালাদে থাকে ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্ট। এসব উপাদান শরীরকে সুস্থ ও সতেজ রাখতে সহায়তা করে।

লেবুর পানি

লেবুর পানি শরীরকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ভিটামিন সি সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত লেবুর পানি পান করলে শরীর সতেজ ও কর্মক্ষম থাকে। এছাড়া লেবুর পানিতে থাকে অ্যান্টি-অক্সিডেন্টও, যা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তাই সুস্থ ও প্রাণবন্ত থাকতে গরমের দিনগুলোতে প্রতিদিনই খাবারের তালিকায় রাখুন লেবুর পানি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশেষজ্ঞদের পরামর্শ

বিশেষজ্ঞদের মতে, গরমের সময় এসব খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর সুস্থ রাখা এবং গরমজনিত সমস্যাগুলো এড়ানো সম্ভব। তথ্যসূত্র: হেলথলাইন, ওয়েবএমডি এবং হার্ভার্ড হেলথ পাবলিশিং।