সিগারেটের ছ্যাঁকা ও চুল কেটে নির্যাতনের অভিযোগ টাঙ্গাইলে
সিগারেটের ছ্যাঁকা, চুল কেটে নির্যাতনের অভিযোগ টাঙ্গাইলে

টাঙ্গাইলের মির্জাপুরে যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের তিন মাস পর থেকেই যৌতুকের টাকা ও ফার্নিচারের জন্য স্বামী আপন মিয়া তার স্ত্রী শিমু আক্তারকে নির্যাতন করে আসছিলেন। সর্বশেষ গত শুক্রবার (২৯ মে) ওই গৃহবধূর মাথার চুল কেটে দেওয়া হয় এবং শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

নির্যাতিত গৃহবধূ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে ৩০ মে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে।

বিয়ের পর থেকেই অত্যাচার

জানা গেছে, প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে মির্জাপুরের লতিফপুর ইউনিয়নের শাহজাহান মিয়ার মেয়ে শিমু আক্তারের সঙ্গে একই উপজেলার গোড়াইল গ্রামের ফজলু মিয়ার ছেলে আপন মিয়ার বিয়ে হয়। আপন মিয়া ২০২১ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন এবং বর্তমানে রংপুরের সৈয়দপুরে প্রশিক্ষণে আছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিয়ের তিন মাস পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়। স্বামী আপন মিয়া মোটরসাইকেল কেনার জন্য শিমুর পরিবারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় স্ত্রীকে নানাভাবে নির্যাতন শুরু করেন তিনি।

নির্যাতনের ঘটনা

ঈদের ছুটিতে ২১ মে বাড়ি এসে ২৩ মে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শিমুকে শারীরিক নির্যাতন করে তার মাথার চুল কেটে দেন। ২৯ মে শিমুকে নিয়ে ঘুরতে গিয়ে ধেরুয়া চেকপোস্ট এলাকার একটি রেস্টুরেন্টে হাতে ও আঙ্গুলে বোতল দিয়ে আঘাত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের আগুনে ছ্যাঁকা দেন। পরে আহত অবস্থায় শিমুকে লতিফপুর গ্রামে নিয়ে তার বাবা-মায়ের সামনে ফেলে রেখে চলে যান। রাতে শিমুকে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর বক্তব্য

শিমু আক্তার বলেন, “আমার স্বামীর অন্য এক নারীর সাথে পরকীয়া সম্পর্ক আছে। বিয়ের আগে ওই নারী আমাদের বাড়িতে এসে উঠেছিলেন, যা আমরা পরে জানতে পারি। আপন ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে তার আগের স্বামীকে ডিভোর্স দেওয়ায়; কিন্তু পরে আমাকে বিয়ে করে। বিয়ের পর থেকে অনেক মারপিট সহ্য করেছি। দরিদ্র পিতামাতার কথা ভেবে সংসার টিকিয়ে রাখতে চেয়েছি, কিন্তু আর পারছি না। সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই, কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না।”

স্থানীয় প্রতিনিধির প্রতিক্রিয়া

লতিফপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান বলেন, “আপন তার স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে এবং শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। স্ত্রী অপরাধ করলেও এমন অমানবিক নির্যাতন কাম্য নয়। আমরা সঠিক বিচার দাবি করছি।”

স্বামীর দাবি

অভিযুক্ত স্বামী আপন মিয়া বলেন, “শিমুর সঙ্গে দেওহাটা এলাকার সাগর নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক আছে। ওই সম্পর্কের কারণে আমার চার মাসের সন্তান নষ্ট করেছে শিমু। ধেরুয়া এলাকার রেস্টুরেন্টে দেওহাটার ইমন, সাজ্জাদ ও স্বাধীনের সঙ্গে শিমুর হাতাহাতি হয়েছিল।” মাথার চুল কাটার বিষয়ে তিনি বলেন, “শিমুর টাইফয়েড জ্বর হয়েছিল। ডাক্তারের পরামর্শে চুল কেটে দেওয়া হয়েছে। সুস্থ অবস্থায় তাকে বাবা-মায়ের কাছে দিয়ে এসেছি।”

পুলিশের বক্তব্য

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বাদীকে ডাকা হয়েছে। বাদী এলে মামলা রেকর্ড করা হবে।”