কল থেকে পানি ঝরছে? নিজেই মেরামতের সহজ উপায়
কল থেকে পানি ঝরছে? নিজেই মেরামতের সহজ উপায়

আমাদের অনেকের বাড়িতেই একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা হলো রান্নাঘর বা বাথরুমের কল থেকে অনবরত পানি পড়া। দিনরাত টুপটাপ শব্দে পানি পড়া যেমন বিরক্তির কারণ হয়, তেমনি অপচয় হয় মূল্যবান পানি। অনেক সময় কল শক্ত করে বন্ধ করেও এ সমস্যা দূর করা যায় না। ফলে প্লাম্বার ডাকতে হয়, যা সময় ও অর্থ দুটোই নষ্ট করে। তবে কিছু ঘরোয়া পদ্ধতি অনুসরণ করলে সহজেই এ সমস্যা সমাধান করা সম্ভব।

প্রয়োজনীয় সরঞ্জাম

কল মেরামতের জন্য প্রয়োজন হবে একটি স্ক্রু ড্রাইভার, পুরোনো টুথব্রাশ, এক টুকরো কাপড়, টেফলন টেপ এবং সম্ভব হলে একটি নতুন ওয়াশার। কাজ শুরুর আগে অবশ্যই বাড়ির মূল পানির সরবরাহ বন্ধ করতে হবে এবং ড্রেনের মুখ ঢেকে রাখতে হবে, যাতে ছোট যন্ত্রাংশ ভেতরে পড়ে না যায়।

পানি পড়ার প্রধান কারণ

কল থেকে পানি পড়ার প্রধান কারণ সাধারণত ভেতরের রাবার ওয়াশার বা ও-রিং ক্ষয়ে যাওয়া। স্ক্রু খুলে কলের হ্যান্ডেল আলাদা করে ভেতরের ওয়াশার পরীক্ষা করতে হবে। ক্ষয়ে গেলে নতুন ওয়াশার লাগাতে হবে। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পুরোনো ওয়াশার পরিষ্কার করে উলটো করে লাগালেও সাময়িক সমাধান পাওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জয়েন্টে লিক থাকলে করণীয়

কলের জয়েন্টে লিক থাকলে সেখানে কয়েকবার টেফলন টেপ পেঁচিয়ে দেওয়া যেতে পারে। জরুরি অবস্থায় কাপড় পেঁচিয়েও সাময়িকভাবে পানি পড়া কমানো সম্ভব। আবার কলের মুখে ময়লা জমে পানি ছিটকে পড়লে গরম পানির ভাপ দিয়ে নরম করে ব্রাশ দিয়ে পরিষ্কার করা যেতে পারে।

পুটি বা সিল্যান্ট ব্যবহার

পানি পড়ার ছিদ্র বন্ধ করতে পুটি বা সিল্যান্টও ব্যবহার করা যেতে পারে। লিক হওয়া জায়গায় পুটি লাগিয়ে কয়েক ঘণ্টা শুকোতে দিন। এভাবে ছোটখাটো সমস্যা নিজেই সমাধান করলে অর্থ সাশ্রয়ের পাশাপাশি পানির অপচয়ও রোধ করা সম্ভব। তবে জটিল সমস্যা হলে অভিজ্ঞ মিস্ত্রির সাহায্য নেওয়াই উত্তম।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ