বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটিতে (বিডিএস) চারটি ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ আগামী ১৬ জুলাই ২০২৬।
পদের নাম ও বিবরণ
১. শাখা ম্যানেজার
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। পিকেএসএফের সহযোগী সংস্থায় উক্ত পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। বেতন ৩৫,০০০ টাকা (পরবর্তী সময়ে ৩৮,০০০ টাকা)। বয়সসীমা অনূর্ধ্ব ৩৫ বছর।
২. হিসাবরক্ষক কাম সুপারভাইজার
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর (বাণিজ্য)। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। বেতন ৩০,০০০ টাকা (পরবর্তী সময়ে ৩২,০০০ টাকা)। বয়সসীমা ২৫-৩৫ বছর।
৩. ফিল্ড অফিসার (স্নাতক)
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। বেতন ২৫,০০০ টাকা (পরবর্তী সময়ে ২৮,০০০ টাকা)। বয়সসীমা ২৫-৩০ বছর।
৪. ফিল্ড অফিসার (এইচএসসি)
যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস। এমএস অফিস, অটোমেশনসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। ঋণ কর্মসূচিতে উক্ত পদে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নিজস্ব বৈধ লাইসেন্সসহ মোটরসাইকেল থাকতে হবে। বেতন ২২,০০০ টাকা (পরবর্তী সময়ে ২৫,০০০ টাকা)। বয়সসীমা ২৫-৩০ বছর।
উল্লেখ্য: যোগ্যতাসম্পন্ন নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়ম
প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ‘মানবসম্পদ বিভাগ’, ‘বিডিএস ভবন’, ০৫ সদর রোড, বরিশাল ঠিকানায় ডাকযোগে, কুরিয়ারে বা সরাসরি প্রেরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ জুলাই ২০২৬। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন ওয়েবসাইটে।



