আস-সুন্নাহ ফাউন্ডেশনে দাওয়াহ ইনচার্জ পদে নিয়োগ
আস-সুন্নাহ ফাউন্ডেশনে দাওয়াহ ইনচার্জ নিয়োগ

আস-সুন্নাহ ফাউন্ডেশন তাদের দাওয়াহ বিভাগের জন্য একজন দাওয়াহ ইনচার্জ নিয়োগ দিতে চায়। এই পদে যোগ্য প্রার্থীকে দাওয়াহ বিভাগের সার্বিক কার্যক্রম পরিচালনা, জনবল ব্যবস্থাপনা, ইসলামের বাণী প্রচারে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মাঠপর্যায়ে কাজ, আধুনিক সময়ের চাহিদা অনুযায়ী সৃজনশীল দাওয়াহ প্রকল্প উদ্ভাবন, অফলাইন ও ডিজিটাল মিডিয়ায় দাওয়াহ কার্যক্রম সমন্বয় করতে হবে।

দায়িত্ব ও কর্তব্য

  • দাওয়াহ বিভাগের সার্বিক কার্যক্রম পরিচালনা ও টিম নেতৃত্ব প্রদান
  • স্বল্প ও দীর্ঘমেয়াদি দাওয়াতি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
  • সৃষ্টিশীল, বুদ্ধিবৃত্তিক ও নতুন নতুন দাওয়াতি উদ্যোগ গ্রহণ
  • গবেষণা ও শরয়ী সমাধান টিম তদারকি করা

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স ডিগ্রি
  • ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা
  • টিম পরিচালনায় কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা
  • প্রযুক্তিগত জ্ঞান ও সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা
  • দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণের মানসিকতা
  • কমিউনিকেশন স্কিলে পারদর্শিতা

সুযোগ-সুবিধা

  • ৫০-৮০ হাজার টাকা বেতন
  • বছরে দুটি ঈদ বোনাস
  • দক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট
  • দুপুরের খাবারের ব্যবস্থা

আগ্রহী প্রার্থীদের গুগল ফরম পূরণ করতে বলা হয়েছে। ফরম লিংক: https://forms.gle/iuYTCxEFooUmsxrc8

বিস্তারিত পোস্টার ও গুগল ফরমের ডেসক্রিপশনে দেওয়া আছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ