মাস্তুল ফাউন্ডেশন: বিশ্বজুড়ে মানবতার আলো ছড়ানো এক দাতব্য প্রতিষ্ঠানের অনন্য যাত্রা
বিশ্বজুড়ে যেখানেই মানবিক সংকট বা আর্তনাদ, সেখানেই পৌঁছে যাচ্ছেন মাস্তুল ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। অসহায় মানুষের অশ্রু মুছে মুখে হাসি ফোটানোর এক অদম্য সংকল্প নিয়ে এক দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশের এই শীর্ষ দাতব্য সংগঠন। ২০১২ সালে একদল তরুণকে সঙ্গে নিয়ে স্বপ্নদ্রষ্টা কাজী রিয়াজ রহমান যে মানবিক যাত্রার বীজ বপন করেছিলেন, আজ তা লাখো মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থানের এক অনন্য মেলবন্ধনে মাস্তুল ফাউন্ডেশন আজ দেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে একটি আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত।
একুশ শতকের স্বপ্নদ্রষ্টা: কাজী রিয়াজ রহমান
বিশ্ববিদ্যালয়জীবনে নিজের টিউশনির টাকা বাঁচিয়ে পথশিশুদের বর্ণমালার আলো দেখানোর যে ক্ষুদ্র উদ্যোগ কাজী রিয়াজ রহমান নিয়েছিলেন, তা আজ এক বৈশ্বিক মডেলে রূপান্তরিত হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ায় ‘সুবিধাবঞ্চিত মানুষের টেকসই উন্নয়নে দাতব্য সংস্থার ভূমিকা’ বিষয়ে পিএইচডি গবেষণা করছেন। তাঁর এই সুদূরপ্রসারী চিন্তা ও আধুনিক ব্যবস্থাপনা মাস্তুল ফাউন্ডেশনকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বিজ্ঞানসম্মত সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিয়েছে।
মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান বলেন, ‘মাস্তুল ফাউন্ডেশন কেবল একটি সংগঠন নয়, এটি অবহেলিত মানুষের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। আমাদের প্রতিটি কাজের মূল লক্ষ্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা চাই প্রতিটি এতিম শিশু যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এবং সমাজের কেউ যেন নিজেকে একা বা অবহেলিত মনে না করে।’
মাস্তুল ফাউন্ডেশনের প্রাপ্তি ও স্বীকৃতি
মাস্তুল ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের অধীনে নিবন্ধিত একটি সেবামূলক জাতীয় দাতব্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধিত এবং এনজিওবিষয়ক ব্যুরো থেকে সরকারি নিবন্ধন লাভের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও সনদ প্রাপ্তি নিশ্চিত করেছে। এ ছাড়া বেওয়ারিশ লাশ দাফনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও অনুমতি পেয়েছে।
সীমানা ছাড়িয়ে বিশ্বমানবিকতা
মাস্তুল ফাউন্ডেশনের সেবার হাত আজ কেবল মানচিত্রের সীমানায় সীমাবদ্ধ নেই। বিশ্বজুড়ে যেখানেই আর্তনাদ, সেখানেই পৌঁছে যাচ্ছেন মাস্তুলের স্বেচ্ছাসেবীরা। ফিলিস্তিনের গাজা ও সুদানে যখন মানবিক বিপর্যয় চরম আকার ধারণ করেছে, তখন মাস্তুল ফাউন্ডেশন সরাসরি গিয়ে অবরুদ্ধ শিশুদের জন্য পুষ্টিকর খাবার ও জীবনরক্ষাকারী ওষুধ পৌঁছে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
সেবার মূল স্তম্ভ: অনন্য প্রকল্পসমূহ
মাস্তুল ফাউন্ডেশন তাদের বহুমুখী প্রকল্পের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে মানবিক সেবা পৌঁছে দিচ্ছে। প্রধান কার্যক্রমগুলো হলো:
- মাস্তুল স্কুল, মাদ্রাসা ও এতিমখানা: সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের কেবল অক্ষরজ্ঞান নয়, বরং একটি নিরাপদ ও মমতাময় শৈশব উপহার দিচ্ছে। আধুনিক শিক্ষার সঙ্গে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা হচ্ছে।
- মাস্তুল স্বাবলম্বী প্রজেক্ট (জাকাতভিত্তিক): পবিত্র জাকাতের অর্থের সঠিক ব্যবহারে অভাবী পরিবারগুলোকে রিকশা, সেলাই মেশিন বা ক্ষুদ্র ব্যবসার পুঁজি দিয়ে স্বাবলম্বী করা হচ্ছে।
- মাস্তুল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রোগ্রাম: ইসলামিক ফাইন্যান্সের কল্যাণময় আদর্শকে কাজে লাগিয়ে ‘কর্জ-এ-হাসানা’ বা সুদমুক্ত ঋণ প্রদানের মাধ্যমে অসচ্ছল মানুষদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা।
- মাস্তুল বৃদ্ধাশ্রম ও শেল্টারহোম: সমাজের অবহেলিত ও পরিবারবিচ্ছিন্ন প্রবীণদের জন্য উন্নত আবাসন, পুষ্টিকর খাবার ও নিয়মিত চিকিৎসার ব্যবস্থা করা হয়।
- মাস্তুল মেহমানখানা: ‘কেউ অনাহারে থাকবে না’ স্লোগান নিয়ে প্রতিদিন শত শত অসহায়, পথচারী ও নিম্ন আয়ের মানুষ বিনা মূল্যে উন্নতমানের খাবার গ্রহণ করেন।
- দাফনসেবা, আম্বুলেন্স ও অক্সিজেনসেবা কার্যক্রম: করোনার সময় থেকে আজ পর্যন্ত কয়েক হাজার বেওয়ারিশ মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) সরকারি অনুমোদনে মাস্তুল ফাউন্ডেশনের নিজস্ব ‘মরদেহ গোসলখানা’ স্থাপিত হয়েছে।
- মাস্তুল ইসলামিক শেল্টারহোম কমপ্লেক্স: ১০ তলা বিশিষ্ট এই কমপ্লেক্স নির্মাণাধীন, যা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য একটি স্থায়ী আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। একই ছাদের নিচে থাকবে একটি আধুনিক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, স্কুল ও বৃদ্ধাশ্রম।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আইন অনুযায়ী, মাস্তুল ফাউন্ডেশনকে প্রদত্ত যেকোনো দান, জাকাত বা সাদাকা আয়করমুক্ত, যা দাতাদের জন্য আয়কর রেয়াত হিসেবে গণ্য হবে।
মানবতার এ মিছিলে শামিল হতে যোগাযোগ
মাস্তুল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়: বাড়ি ৭/৩, আলেক টাওয়ার (১ম তলা), ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭। ওয়েবসাইট: www.mastul.net, হটলাইন: +8801730482279। ব্যাংক বিস্তারিত: ইসলামী ব্যাংক পিএলসি, হিসাবের নাম: মাস্তুল ফাউন্ডেশন, হিসাব নম্বর: ২০৫০২০৫০২০৪৪৬২১১২, ধানমন্ডি শাখা, সুইফট কোড: IBBLBDDH, রাউটিং নম্বর: ১২৫২৬১১৮২।
