ইতালির একটি শহরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই তার ছোট ভাইকে খুন করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার রাতে ঝগড়ার একপর্যায়ে বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে ছোট ভাইকে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে। তদন্ত চলছে।


