ঈদুল আজহা কবে জানা যাবে আজ সন্ধ্যায়
ঈদুল আজহা কবে জানা যাবে আজ সন্ধ্যায়

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে তা জানা যাবে আজ সোমবার (১৮ মে) সন্ধ্যায়। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা পৌনে ৭টায়।

সভায় যা নির্ধারিত হবে

সভায় ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ চূড়ান্ত করা হবে। রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

চাঁদ দেখার তথ্য জানানোর আহ্বান

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নলিখিত নম্বরে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন:

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • টেলিফোন: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭
  • ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১

অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানো যাবে।

সৌদি আরবসহ বিভিন্ন দেশে তারিখ ঘোষণা

এদিকে, সৌদি আরব ইতিমধ্যে ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে। রোববার চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হয়েছে। আগামী ২৬ মে আরাফাত দিবস এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন মুসলিমপ্রধান দেশ তাদের ঈদের তারিখ ঘোষণা করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ