২০১৮ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আলোচনায় আসেন বাংলাদেশি অভিনেত্রী ও মডেল মিম মানতাসা। পাবনা জেলায় জন্ম নেওয়া এই প্রতিভাবান তারকা পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে। অভিনয়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন এই অঙ্গনে। পাশাপাশি মডেলিংয়েও তিনি সক্রিয়। প্রতিভা, আত্মবিশ্বাস আর অনন্য উপস্থিতির মাধ্যমে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছেন মিম। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্সও সমানভাবে প্রশংসিত। ইনস্টাগ্রামে চোখ রাখলেই দেখা যায় তার স্টাইলিশ নানা লুক–কখনো এথনিক পোশাকে ঐতিহ্যের ছোঁয়া, আবার কখনো ওয়েস্টার্ন আউটফিটে আধুনিকতার ঝলক। প্রতিটি লুকেই তিনি সহজেই বাজিমাত করেন। চলুন, দেখে নেওয়া যাক এই সুন্দরী তারকার কিছু চোখজুড়ানো মুহূর্ত।
লাল-সাদা গ্ল্যামারাস লুক
লাল-সাদা টু-পিস আউটফিটে দেখা যাচ্ছে মিম মানতাসাকে। তার এই গ্ল্যামারাস লুকটি সম্পূর্ণ হয়েছে সুন্দর কার্লি চুল এবং লেয়ারড গোল্ডেন নেকপিসের সঙ্গে।
অফ-দ্য-শোল্ডার ফ্লোরাল ড্রেস
অফ-দ্য-শোল্ডার ফ্লোরাল ড্রেসে রূপকথার রাজকন্যার মতো লাগছে তাঁকে। এই লুকটি তাঁর নারীত্ব ও সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে।
আধুনিক শাড়ি লুক
শাড়ির আধুনিক লুকে ধরা পড়েছে আভিজাত্যের ছোঁয়া। মিম মানতাসা ঐতিহ্যবাহী শাড়িকে নতুন মাত্রা দিয়েছেন এই লুকে।
আইসি ব্লু ওয়ান-শোল্ডার টুল গাউন
আইসি ব্লু ওয়ান-শোল্ডার টুল গাউনে অভিনেত্রীকে দেখা যাচ্ছে এক স্বপ্নিল লুকে। সঙ্গে সাদা স্টোনের জুয়েলারি লুকে এনেছে আভিজাত্য।
লাল রাফেল স্লিভ গাউন
টকটকে লাল রাফেল স্লিভ গাউনে অভিনেত্রীকে দেখা যাচ্ছে নজরকাড়া লুকে। সঙ্গে কানে বড় সোনালি হুপ এবং গলায় চিকন মুক্তার নেকপিস লুকে এনেছে কনটেম্পোরারি স্টাইল।
কালো বোহেমিয়ান লুক
কালো রঙের লেস ফ্লোরাল ক্রপ টপ এবং মিনি স্কার্টে বোহেমিয়ান লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে এই লুকের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে তাঁর অনুষঙ্গগুলোও।
ক্যাজুয়াল স্ট্রাইপ লুক
একদম ক্যাজুয়াল লুকে ফ্রেমবন্দী হয়েছেন অভিনেত্রী। স্ট্রাইপের ফুলস্লিভ টি-শার্টের সঙ্গে ডেনিম প্যান্ট পরেছেন তিনি।
সাদা সামার ড্রেস
এখানে মিম মানতাশা একটি সাদা রঙের স্ট্র্যাপি সামার ড্রেস পরে সমুদ্র উপভোগ করছেন। এই লুকটি তাঁর স্বাভাবিক সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে।
ল্যাভেন্ডার র্যাপ গাউন
ল্যাভেন্ডার র্যাপ গাউনে ফ্রেমে ধরা দিয়েছেন সুন্দরী। এই লুকটি তাঁর স্টাইলিশ ব্যক্তিত্বের পরিচয় দেয়।
ক্ল্যাসিক পোলকা ডট ড্রেস
সাদা-কালো ক্ল্যাসিক পোলকা ডট ড্রেসে মিম মানতাসাকে দেখা যাচ্ছে ভিন্ন আঙ্গিকে। এই লুকটি তাঁর রেট্রো স্টাইলের প্রতি ভালোবাসা প্রকাশ করে।
গোলাপী টিয়ার্ড টুল গাউন
গোলাপী টিয়ার্ড টুল গাউনের সঙ্গে পনিটেল করেছেন তিনি। আকর্ষণ কাড়ছে রুবি-হীরার জুয়েলারি।
হল্টার স্ট্র্যাপের ফ্লোরাল গাউন
হল্টার স্ট্র্যাপের গোলাপি ফ্লোরাল গাউন পরেছেন তিনি। মাথায় শোভা পাচ্ছে স্টাইলিশ হেডব্যান্ড আর কানে বড় হুপ ইয়াররিংস।



