মাধুরী দীক্ষিতকে বিয়ে না করার গুজব উড়িয়ে দিলেন সুরেশ ওয়াডকর
মাধুরী বিয়ে গুজব উড়িয়ে দিলেন সুরেশ ওয়াডকর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত বর্তমানে সিনেমায় অনিয়মিত হলেও ওটিটি সিরিজে নিয়মিত কাজ করে যাচ্ছেন। সিনেমার তুলনায় ওটিটি সিরিজে তার কাজ বেশি। ওটিটিতে কাজের চাপ কম এবং বক্স অফিসের অঙ্ক নিয়ে ভাবতে হয় না, ফলে মনোযোগ পুরোপুরি গল্প ও চরিত্রে দেওয়া যায় বলে জানিয়েছেন অভিনেত্রী।

বিয়ে ভাঙার গুজব

সম্প্রতি জনপ্রিয় গায়ক সুরেশ ওয়াডকরের সঙ্গে মাধুরী দীক্ষিতের বিয়ের প্রস্তাব এবং তা নাকচ হওয়ার গল্প সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গুজব ছিল, মাধুরী খুব বেশি রোগা হওয়ায় তাকে বিয়ে করতে রাজি হননি সুরেশ। তবে সেই বহুল আলোচিত গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন গায়ক নিজেই।

গুজব উড়িয়ে দিলেন সুরেশ

সুরেশ ওয়াডকর পুরো বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তার কাছে কখনো এমন কোনো বিয়ের প্রস্তাব আসেনি। বরং যে সময়ের কথা বলা হয়েছে, তখন তিনি তার বর্তমান স্ত্রী পদ্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। পদ্মা ছিলেন তারই ছাত্রী। পরে তাদের বিয়ে হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, এই গল্পের সূত্রপাত হয়েছিল অভিনেত্রী অর্চনা পুরান সিংয়ের একটি মন্তব্য থেকে। কোনো এক অনুষ্ঠানে তিনি মজার ছলে এমন একটি গল্প বলেছিলেন, যা পরে সত্য ঘটনা হিসেবে ছড়িয়ে পড়ে।

সুরেশ ওয়াডকর বলেন, 'মাধুরী আমার খুব ভালো বন্ধু। তাকে নিয়ে ভুলভাল কিছু বললে সে আমাকে ছাড়বে না।'

মাধুরীর প্রতিক্রিয়া

মাধুরী দীক্ষিত বরাবরই চেহারা বা ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনাকে গুরুত্ব না দেওয়ার কথা বলেছেন। অভিনেত্রী বলেন, 'মানুষ সবসময়ই কিছু না কিছু বলবেই। তাই এসব মন্তব্যে প্রভাবিত না হয়ে নিজের কাজের প্রতি মনোযোগী থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

তবে অভিনয়জীবনের শুরুর দিকে চেহারা ও শারীরিক গঠন নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। এক সাক্ষাৎকারে মাধুরী জানিয়েছিলেন, অনেকেই তাকে 'খুব রোগা' বলে মন্তব্য করতেন। আবার ওজন বাড়ার পর সমালোচনার ধরনও বদলে যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মাধুরীর ক্যারিয়ার

মাধুরী দীক্ষিত ১৯৮৪ সালে 'অবোধ' সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন। ক্যারিয়ারের শুরুতে খুব একটা সাফল্য না পেলেও ১৯৮৮ সালে 'তেজাব' সিনেমার মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান। এরপর একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের শীর্ষ নায়িকাদের একজন হয়ে ওঠেন।