মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোহিনী সরকার, কী বললেন?
মা হওয়ার গুঞ্জনে মুখ খুললেন সোহিনী সরকার

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলি ২০২৪ সালের জুলাই মাসে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শিগগিরই তাদের দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ হতে চলেছে। এরই মধ্যে বেশ কিছু দিন ধরে বিনোদন জগৎ থেকে কিছুটা দূরে রয়েছেন সোহিনী সরকার। এমনকি তার অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’-র প্রিমিয়ারেও দেখা যায়নি তাকে। এই আকস্মিক অনুপস্থিতি ও নীরবতা তার মা হওয়ার জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

প্রথমবার মুখ খুললেন সোহিনী

সম্প্রতি টালিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মা হওয়ার জল্পনা নিয়ে প্রথমবার কথা বললেন সোহিনী সরকার। তিনি বলেন, ‘এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয় সেখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীর কাজ নিয়েই কথা বলি। আমাদেরও নিশ্চয়ই সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করে নেওয়া। সেই সময় নিশ্চয়ই আমি শেয়ার করে নেব।’

ব্যক্তিগত সিদ্ধান্ত

সোহিনী জানান, ব্যক্তিগত জীবনের এমন একটি সংবেদনশীল ও আনন্দের খবর কখন ও কীভাবে ভক্তদের সামনে আনা হবে, সেই সিদ্ধান্ত একান্তই তার। তিনি বর্তমানে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দিতে রাজি নন। তবে টালিউড সূত্রে জানা গেছে, মা-বাবা হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই তারকা দম্পতি। চলতি বছরের অক্টোবর মাসেই নতুন সদস্য আসতে পারে বলে মনে করছেন ভক্ত-অনুরাগীরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুঞ্জন ও অপেক্ষা

এর আগে নেটিজেনদের একাংশ আরজিকর কাণ্ডের প্রসঙ্গ টেনে সোহিনীর ‘এই দেশে মা হতে চাই না’ মন্তব্যকে উস্কে দিয়েছিলেন। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে শোভন-সোহিনীর ঘোষণার অপেক্ষায় ইন্ডাস্ট্রির বন্ধুমহল। সুখবর প্রকাশ্যে আসার পর থেকে দুজনের কেউই কোনো প্রতিক্রিয়া দেননি। সোহিনী বলেন, এখনই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব নয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ