ভ্যাকেশন লুকে সবসময় এগিয়ে থাকেন সামিরা খান মাহি। নাটকের জনপ্রিয় এই সুন্দরী অভিনেত্রীকে মানিয়ে যায় পশ্চিমা আমেজের সব ধরনের পোশাকে। বর্তমানে তিনি ইস্তাম্বুল চষে বেড়াচ্ছেন ওয়ান শোল্ডার আর ট্যাংক টপে।
স্পোর্টস ব্রা স্টাইলে সামিরা
কালো-সাদা ট্যাংক টপে সামিরা মাহিকে দেখা গেছে স্পোর্টস ব্রা স্টাইলে। সঙ্গে আছে কালো ফ্লেয়ার প্যান্ট এবং লাইট ব্রাউন শেডস। সফট গ্ল্যাম ফিনিশের মেকওভার তার লুকে এনেছে ভিন্ন মাত্রা।
ওয়ান শোল্ডার কাফতানে সামিরা
অলিভরঙা ওয়ান শোল্ডার ফুল লেংথ কাফতান পরেও দেখা গেছে তাকে। সঙ্গে কালো ব্লেজারের লেয়ারিং বেশ ক্লাসি লাগছে। এখানেও সফট গ্ল্যাম মেকওভার, পনিটেইল আর সোনালি দুল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
বাড়তি স্টাইল
কালো শেডস আর ব্রাউন ব্যাগ তার লুকে এনেছে বাড়তি স্টাইল। ছবিগুলো তার ইন্সটাগ্রাম থেকে নেওয়া।
প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০১:৫৭



