সবার সামনে স্ত্রীকে 'লাভ ইউ' বলতে নারাজ রাজ নিদিমরু, কারণ কী?
সবার সামনে স্ত্রীকে 'লাভ ইউ' বলতে নারাজ রাজ

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরু এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর বিয়ের ছয় মাস পেরোতে না পেরোতেই প্রকাশ্যে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রদর্শনে অনীহা দেখিয়েছেন পরিচালক। সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে, যা নিয়ে সামাজিক মাধ্যমে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

প্রচার অনুষ্ঠানে অপ্রত্যাশিত ঘটনা

গত ডিসেম্বরে সদগুরুর ঈশাযোগ সেন্টারে আধ্যাত্মিক পরিবেশে রাজ নিদিমরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সামান্থা। দ্বিতীয় বিয়ের পর থেকে ব্যক্তিগত জীবন লাইমলাইটের বাইরে রাখার চেষ্টা করছিলেন অভিনেত্রী। তবে ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারে স্বামীর সঙ্গে এক মঞ্চে হাজির হন তিনি। এই সিনেমার যৌথ প্রযোজক রাজ নিদিমরু।

অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে অভিনেত্রীর কাজের নিষ্ঠা ও প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ। তখন দর্শকাসন থেকে কেউ তাকে স্ত্রীকে ‘লাভ ইউ’ বলার অনুরোধ জানান। প্রথমে অনুরাগীদের আবদার বুঝতে না পারলেও সঞ্চালকের ইঙ্গিত পেয়ে রাজ যা বলেন, তাতে সেখানে উপস্থিত সবাই হতবাক হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজ নিদিমরুর বক্তব্য

কোনো রকম কুণ্ঠা ছাড়াই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক বলেন, “সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনো দর্শকাসন থেকে অনেকে সে কথা চিৎকার করে বলছেন। তাই ‘ভালোবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই।” তার এই মন্তব্য ছড়িয়ে পড়তেই দক্ষিণী সিনেপাড়ায় গুঞ্জন ওঠে। কেউ কেউ প্রশ্ন তোলেন, বিয়ের ছয় মাসের মধ্যে কি স্ত্রীর প্রতি মোহ ভেঙে গেছে? আবার কেউ বলেন, অভিনেত্রী স্ত্রীর জনপ্রিয়তায় কি ঈর্ষান্বিত পরিচালক?

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজ নিদিমরু তার আরেক মন্তব্যে বিষয়টি স্পষ্ট করেন। সামান্থার দিকে তাকিয়ে তিনি বলেন, “তোমার মতো দুর্ধর্ষ অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা খুবই রোমাঞ্চকর। এ মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখছি এবং সে রকমই আচরণ করছি।” এর মাধ্যমে তিনি বোঝাতে চান, বেডরুমের ভাব-ভালোবাসা তিনি প্রকাশ্যে আনতে চান না।

নেটিজেনদের প্রতিক্রিয়া

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। কেউ রাজের সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ তাকে স্ত্রীর প্রতি উদাসীন বলে সমালোচনা করছেন। তবে বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি সামান্থা।