ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। আজ রাতে বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন তিনি। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘গ্রীষ্মকাল যেভাবে কাটছে।’
ছবিতে সমুদ্রপাড়ে নুসরাত ফারিয়া
নতুন পোস্ট করা ছবিগুলোতে তাঁকে দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াতে। অভিনেত্রীর ফেসবুক থেকে পাওয়া ছবিগুলো বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত–অনুসারীরা। এ পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে প্রায় আট হাজার।
ছবির অবস্থান অপ্রকাশিত
ছবিগুলো কোথায় তোলা, তা অবশ্য প্রকাশ করেননি অভিনেত্রী। বড় পর্দায় অনেক দিন দেখা নেই ফারিয়ার। গত বছর ঈদে মুক্তি পাওয়া ‘জ্বীন–৩’-এর পর আর পর্দায় দেখা যায়নি তাঁকে।
গানে ব্যস্ত নুসরাত ফারিয়া
অভিনয়ে না হলেও গানে আছেন। ঈদের আগে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘লোকে বলে’।



