স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় অভিনেতা যাহের আলভীর জামিন নাকচ
স্ত্রীর লাশ উদ্ধার মামলায় অভিনেতা আলভীর জামিন নাকচ

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূঁইয়া ওরফে যাহের আলভীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি নিয়ে জামিন আবেদন নামঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ এ তথ্য জানান।

আলভীর জামিন শুনানি

আলভীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী শেখ রোবায়েত ইসলাম। রাষ্ট্রপক্ষে হারুন অর রশীদ জামিনের বিরোধিতা করেন। গত ১৮ জুন আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন যাহের আলভী। তবে আদালত সেদিন জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রিমান্ড ও কারাগার

এরপর গত ২১ জুন আলভীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানির জন্য রাখা হয় ২৪ জুন। ওইদিন আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে ৩০ জুন তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা আত্মসমর্পণ করে জামিন পান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলার বিবরণ

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি পল্লবীর ডিওএইচএসের বাসায় বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

ইকরার বাবার মামলা

ইকরার আত্মহত্যার পর ওই রাতেই মামলা করেন তার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ