রাহুলের মৃত্যুর তদন্তভার পেল সিআইডি, নতুন মোড় মামলায়
রাহুলের মৃত্যুর তদন্তভার পেল সিআইডি, নতুন মোড়

প্রয়াত টালিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নতুন মোড় এসেছে। শুটিং করতে গিয়ে প্রাণ হারানো এই অভিনেতার মামলার তদন্তভার এবার নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রায় আড়াই মাস ধরে চলমান তদন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সিআইডি তদন্ত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রোববার (১৪ জুন) রাতে এক প্রশাসনিক বৈঠকের পর এই তদন্তভার সিআইডিকে দেওয়ার নির্দেশ দেন। এর আগে তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ওডিশা সরকারের এসআইটির সঙ্গে সমন্বয়

ওডিশা সরকার ইতোমধ্যেই এই ঘটনায় বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। পশ্চিমবঙ্গ সরকার ওডিশার তদন্তের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে রাজ্যের ডিজিপির মাধ্যমে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন, যাতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মামলার তদন্তভার সিআইডির হাতে দেওয়া যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশ

অভিনেতার মৃত্যুর নেপথ্যের কারণ বের করতে ওডিশা সরকারকে কড়া নির্দেশ দিয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর। রাহুলের মৃত্যুর পর শুটিংয়ে তারকাদের নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে প্রশ্ন উঠেছিল। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই বিষয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগপত্র জমা দেন।

নিরাপত্তায় গাফিলতির অভিযোগ

সিনে সংগঠনের অভিযোগ, শুটিং চলাকালীন নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি ও নিয়ম লঙ্ঘনের কারণেই রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। শুটিং সেটে কোনো গাফিলতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে এসআইটি-কে তদন্তভার দেওয়া হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ