তারকাদের ফেসবুকের পাতা থেকে: ভাবনা, খুশি, আইরা, অমি ও তুষির মুহূর্ত
তারকাদের ফেসবুকের পাতা থেকে: ভাবনা, খুশি, আইরা, অমি ও তুষি

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।

ভাবনার ঘোরাঘুরি

ঘুরতে পছন্দ করে অভিনেত্রী আশনা হাবীব ভাবনা। তিনি ঘোরাঘুরির ছবি পোস্ট করে লিখেছেন, ‘শেষ পর্যন্ত জায়গা নয়, মানুষই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

শাহনাজ খুশির বিশ্বকাপ স্মৃতি

অভিনেত্রী শাহনাজ খুশি দুই যমজ সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কেমন ছিল গতবারের বিশ্বকাপের উত্তেজনা-আয়োজন? এবারে কি ঠিক তেমনি আছে? একই বন্ধুবান্ধব—একই রাত জাগা, অথবা জয়-পরাজয়ের উত্তেজিত আলাপচারিতা! তাড়াতাড়ি কাজ সারা—ঘরে চালে–ডালে খিচুড়ি, ডিম ভাজি, আচার, শুকনো মরিচ পেঁয়াজ ডলে সরিষার তেল মাখা ভর্তা! আছে কি কিছু, নাকি কেবল শুধু কি বয়সটাই বেড়েছে?’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আনিকা আইরার শাড়ি

অভিনয়শিল্পী খায়রুল বাসারের সঙ্গে ‘আমাকে দুঃখ দিওনা’ নাটক দিয়ে প্রশংসিত হচ্ছেন তরুণ অভিনেত্রী আনিকা আইরা। তাঁকে শাড়িতে খুবই কম দেখা যায়। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শাড়ির মায়া আর রুপার ঝুমকার দোলায় ফুটে ওঠা এক হাসি।’

কাজল আরেফিন অমির অসুস্থতা

গত সপ্তাহ থেকে অসুস্থ পরিচালক কাজল আরেফিন অমি। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এখনো আমি কথা বলতে পারছি না, তবে সুস্থ হওয়ার চেষ্টা করছি। আরও তিন দিন পর পরিস্থিতি সম্পর্কে আমি আরও পরিষ্কারভাবে বুঝতে পারব। এখন আমি উপলব্ধি করতে পারছি, কথা বলতে না পেরে বেঁচে থাকা কতটা কঠিন এবং দমবন্ধ করা অনুভূতি। আমার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আমি আবার “অ্যাকশন” বলতে চাই। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমি আমার ছেলের সঙ্গেও কথা বলতে পারছি না। আমি আবার তাকে বাবা বলে ডাকতে চাই। সবাই দোয়া করবেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নাজিফা তুষির বিশেষ প্রদর্শনী

‘রইদ’ সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে শাড়ি পরে হাজির হয়েছিলেন অভিনেত্রী নাজিফা তুষি। আলোচিত এই নায়িকা নতুন ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বিশেষ প্রদর্শনী।’ তাঁর লুক দেখে প্রশংসা করে এক ভক্ত লিখেছেন, ‘অনেক দিন পর একজন শার্প চেহারার নায়িকা পাওয়া গেল।’