ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকা (সিজেএফডি)’র নতুন কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ফকিরাপুলের সন্দ্বিপ ভবনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃত্ব
কমিটির সভাপতি হিসেবে জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক হিসেবে আরটিভির বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে রয়েছেন মোর্শেদ নোমান (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি), অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান (চ্যানেল ওয়ান) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এমএ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ)।
কার্যনির্বাহী সদস্যবৃন্দ
কার্যনির্বাহী সদস্যরা হলেন— মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা) এবং শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।
বিশেষ সাধারণ সভা ও নির্বাচন
এর আগে সিজেএফডির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মুজিব মাসুদ। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী। আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল ও অনুপ দস্তগীর।
এ সময় উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মাসুমুর রহমান খলিলী ও সাইফ ইসলাম দিলাল। আরও উপস্থিত ছিলেন শাহেদ সিদ্দিকী, মোমেনা আক্তার পপি, সাইফ উদ্দিন, মুমিন উদ্দিন খালেদ প্রমুখ।



