সরকার বদলে আইনি বিপাকে রচনা ব্যানার্জি
সরকার বদলে আইনি বিপাকে রচনা ব্যানার্জি

ভারতে রাজ্যে সরকার পরিবর্তনের পর এবার আইনি বিপাকে পড়লেন তৃণমূল সংসদ সদস্য, অভিনেত্রী এবং ‘দিদি নম্বর-১’ খ্যাত উপস্থাপিকা রচনা ব্যানার্জি। মঙ্গলবার (২ জুন) দক্ষিণ কলকাতার টালিগঞ্জ এলাকার চারু মার্কেট থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এই তথ্য জানিয়েছে সংবাদ প্রতিদিন।

কী অভিযোগ?

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে আরজিকর-কাণ্ডের প্রেক্ষাপটে একাধিকবার নিহত ও নির্যাতিতার নামোল্লেখ করেছিলেন রচনা। সেই ঘটনায় এখন তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। অভিযোগে উল্লেখ করা হয়েছে, আরজিকর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের নামোল্লেখ করে ভিডিও বার্তা দিয়েছিলেন তিনি। সেই ভিডিওতে বারবার নির্যাতিতার নাম বলতে শোনা গেছে তাকে। ওই ভিডিও তখন ভাইরাল হয়েছিল।

কেন দেরিতে অভিযোগ?

রচনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতেই অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনার বছর দেড়েক পর কেন অভিযোগ দেওয়া হলো? আইনজীবী জানিয়েছেন, সংশ্লিষ্ট ইস্যুতে ওই সময়ও অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর আবারও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনজীবীর বক্তব্য

অভিযোগকারী আইনজীবী দাবি করেছেন, রচনা সম্পূর্ণ আইনবিরুদ্ধ কাজ করেছিলেন। তার বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতোমধ্যে থানা পুলিশ অভিযোগ গ্রহণ করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ