আরও কিছুক্ষণ টেলিফিল্মে সাফা কবির ও খায়রুল বাসার
আরও কিছুক্ষণ টেলিফিল্মে সাফা কবির ও খায়রুল বাসার

সাত দিনের টানা ঈদ আয়োজনের শেষ দিন আজ বুধবার। সপ্তাহজুড়ে নতুন নাটক, টেলিফিল্ম আর বিশেষ অনুষ্ঠান দিয়ে দর্শকদের মাতিয়ে রাখা টেলিভিশন চ্যানেলগুলো শেষ দিনেও রেখেছে জমজমাট আয়োজন। পারিবারিক গল্প, হাসির নাটক, প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে ভরা নানা আয়োজনে দেখা যাবে মোশাররফ করিম, নিলয়, সাফা কবির, তাসনুভা তিশা, সুনেরাহ্ বিনতে কামালসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পীকে।

এটিএন বাংলার আয়োজন

বেলা ১টা ২৫ মিনিটে শুরু হবে 'সবার জন্য ঈদ'। বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক 'মায়ের বাড়ি বনাম শ্বশুরবাড়ি', যেখানে অভিনয় করছেন সবুজ আহমেদ ও তাসনুভা নিঝুম। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক 'টিকটক স্টার-৭' এ অভিনয় করছেন মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি ও সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক 'সুখবিলাস' এ দেখা যাবে শহীদুজ্জামান সেলিম, জোনাইদ ও মারিয়া শান্তকে। রাত ১০টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান 'বিনোদন মেলা' এবং রাত ১১টায় টেলিফিল্ম 'লালু' যেখানে অভিনয় করছেন রাশেদ সীমান্ত ও অহনা।

বাংলাভিশনের আয়োজন

বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম 'আরও কিছুক্ষণ' প্রচারিত হবে, যেখানে অভিনয় করছেন খায়রুল বাসার ও সাফা কবির। বিকেল ৪টা ২০ মিনিটে টেলিফিল্ম '৭২ ঘণ্টা' তে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক 'স্বামীরা পলাতক' এবং সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক 'তোমার পিছু পিছু' যেখানে অভিনয় করছেন সাদ সালমি নাওভী ও সারিকা সাবা। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক 'কাজের মেয়ে অরিন', রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক 'গল্প করার লোক' যেখানে অভিনয় করছেন নিলয় ও আইশা খান। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক 'ভিডিও লিংক' এবং রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক 'সত্যবাদী বউ' যেখানে অভিনয় করছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চ্যানেল আইয়ের আয়োজন

বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম 'ছোট ছেলে' প্রচারিত হবে, যেখানে অভিনয় করছেন আরশ খান ও সুনেরাহ্ বিনতে কামাল। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম 'অমর প্রেম' এ অভিনয় করছেন পার্থ শেখ ও তটিনী। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে 'ছোটকাকু' অবলম্বনে ধারাবাহিক নাটক 'কিশোরগঞ্জের কিশোরদল' এবং সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক 'মিতব্যয়ী' যেখানে অভিনয় করছেন নিলয় ও হিমি। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক 'মোরা জামাই শ্বশুর' এ অভিনয় করছেন মোশাররফ করিম ও তাসনুভা তিশা।