১২৮ নারীকে বাঁচিয়েও কেন চুপ ছিলেন সুনীল শেঠি?
১২৮ নারীকে বাঁচিয়েও কেন চুপ ছিলেন সুনীল শেঠি?

বলিউডের বর্ষীয়ান অভিনেতা সুনীল শেঠি পর্দায় যেমন হিরো, বাস্তব জীবনেও তেমনই। ১৯৯৬ সালে তিনি মানব পাচার থেকে ১২৮ জন নেপালি নারীকে উদ্ধার করে রীতিমতো নায়ক হয়ে ওঠেন। কিন্তু এই ঘটনা দীর্ঘদিন গোপন ছিল। সম্প্রতি নেপালের নারী অধিকার কর্মী চারিমায়া তামাং এক সাক্ষাৎকারে সুনীলের সাহসিকতার কথা প্রকাশ করায় বিষয়টি সামনে আসে।

কী ঘটেছিল ১৯৯৬ সালে?

১৯৯৬ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাই পুলিশ কামাঠিপুরার রেডলাইট এলাকায় অভিযান চালিয়ে ১৪ থেকে ৩০ বছর বয়সি ৪৫৬ জন নারীকে উদ্ধার করে, যারা পাচারের শিকার হয়েছিলেন। এদের মধ্যে ১২৮ জন ছিলেন নেপালের নাগরিক। কিন্তু অধিকাংশের কাছে নাগরিকত্বের কোনো প্রমাণ না থাকায় নেপাল সরকার তাদের ফিরিয়ে নিতে দ্বিধাগ্রস্ত ছিল।

এই সংকটময় মুহূর্তে সুনীল শেঠি এগিয়ে আসেন। তিনি নিজ উদ্যোগে একটি ফ্লাইটের ব্যবস্থা করেন এবং ওই ১২৮ নারীর টিকিট বুক করে দেন। তবে তিনি পুরো কৃতিত্ব পুলিশকে দিয়েছিলেন এবং মিডিয়াকে এড়িয়ে চলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেন চুপ ছিলেন সুনীল?

পরবর্তী সময়ে সুনীল শেঠি ব্যাখ্যা করেন কেন তিনি এ বিষয়ে কথা বলেননি। তিনি বলেন, 'আমরা মিডিয়াকে দূরে রেখেছিলাম কারণ আমরা নিজেদের প্রশংসা করতে চাইনি এবং মেয়েদের ঝুঁকিতে ফেলতে চাইনি।' তিনি আরও জানান, তাঁর শাশুড়ি 'ট্র্যাফিকিং ইন ইন্ডিয়া' নামে একটি এনজিওতে কাজ করতেন, যা পরে 'বিপলা ফাউন্ডেশন' নামে পরিচিত হয়। তাঁর শাশুড়ি ও অন্যান্য এনজিও মিলে মেয়েদের উদ্ধার করে।

সুনীল বলেন, 'এ বিষয়গুলো মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনারসহ সর্বোচ্চ স্তরের গোপনীয় দলের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তাই আমি কখনো এ নিয়ে কথা বলিনি।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চারিমায়া তামাংয়ের ভূমিকা

চারিমায়া তামাং নিজে পাচারের শিকার হয়েছিলেন এবং বর্তমানে মানব পাচারবিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। 'দ্য ফরগটেন ওয়ানস: হিউম্যান ট্র্যাফিকিং ইন নেপাল'-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'যখন সরকার এই অপারেশন কীভাবে করতে হবে তা নিয়ে দ্বিধায় ছিল, তখন ভারতীয় চলচ্চিত্রের হিরো সুনীল শেঠি আমাদের সমর্থন করেছিলেন।'

সুনীল শেঠির বর্তমান কাজ

সুনীল শেঠিকে শেষ দেখা গেছে 'কেসরি বীর' (২০২২) সিনেমায়। এরপর তিনি 'বর্ডার ২'-এ ক্যামিও চরিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' সিনেমায় কাজ করছেন, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, জনি লিভার, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি ও জ্যাকুলিন ফার্নান্দেজের মতো তারকারা।