বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় দাম্পত্য জীবনের ইতি টানছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। প্রেম করে ২০২২ সালে বাঙালি ও মালায়লাম রীতিতে ব্যবসায়ী সুরজ নাম্বিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। চার বছরের এই দাম্পত্য নিয়ে এখন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নতুন জল্পনা।
সম্পর্কের সমীকরণ বদল
হঠাৎ করেই বদলে গেছে মৌনী রায় ও সুরজ নাম্বিয়ার সম্পর্কের সমীকরণ। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তাদের দাম্পত্যজীবনের জটিল সমীকরণ ভাইরাল হয়ে পড়েছে। একে অপরকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন তারা। শুধু তাই নয়, অভিনেত্রীর ইনস্টাগ্রাম পাতায় আর দেখা যাচ্ছে না স্বামীর কোনো ছবিও।
বিচ্ছেদের গুঞ্জন জোরালো
এমন পরিস্থিতিতে বিবাহবিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়েছে নেটিজেনদের মাঝে। একসময় যেখানে দুজনের ভালোবাসার নানা মুহূর্ত ভরা ছিল সামাজিক মাধ্যম, এখন সেখানে দেখা যায়, সুরজ নাম্বিয়ার কোনো উপস্থিতি নেই বললেই চলে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কথা বলেননি মৌনী রায় কিংবা সুরজ নাম্বিয়ার কেউ-ই। তাই পুরো বিষয়টি এখনো সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
ভক্তদের কৌতূহল
অনেক নেটিজেন মনে করছেন, ব্যক্তিগত কারণেও তারকারা অনেক সময় ছবি সরিয়ে ফেলেন। তাই আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া সম্পর্কভাঙার খবর নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে মৌনী রায়ের ব্যক্তিগত জীবনের এই পরিবর্তন নিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল দিন দিন বেড়েই চলেছে। এখন সবার নজর অভিনেত্রী কবে এ বিষয়ে মুখ খোলেন।



