বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অললাউন্ডার সাকিব আল হাসান। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আমার খেলোয়াড়ি জীবন থেকেই বাংলা ট্রিবিউনকে দেখে আসছি। দেখতে দেখতে আজ অনলাইন পোর্টালটির ১২ বছর বা এক যুগপূর্তি হচ্ছে। একটি সংবাদমাধ্যম হিসেবে এটা বড় অর্জন। পোর্টালটির সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।’
বাংলা ট্রিবিউনের প্রতি সাকিবের প্রত্যাশা
বুধবার (১৩ মে) অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের এক যুগপূর্তি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে তিনি এসব কথা বলেন। সাকিব আল হাসান আরও বলেন, ‘বাংলা ট্রিবিউনে শুরু থেকে খেলার নিউজ বেশ ভালো করেই প্রাধান্য পাচ্ছে। বিশেষ করে ক্রিকেটের খবর তো রয়েছেই। এতে খেলোয়াড় কর্মকর্তাসহ সমর্থকরা নানাভাবে উপকৃত হচ্ছে। শুধু খেলার খবর নয়, এই পোর্টালে রাজনীতি, অর্থনীতিসহ দেশের সব খবরই পাওয়া যায়। এরই মধ্যে তারা পাঠক-নন্দিত হয়েছে।’
নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমার প্রত্যাশা, বস্তুনিষ্ঠ খবর দিয়ে বাংলা ট্রিবিউনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সামনে আরও পাঠকের প্রত্যাশা পূরণ করতে পারবে। যুগপূর্তিতে আবার সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’
বাংলা ট্রিবিউনের পথচলা
প্রসঙ্গত, ২০১৪ সালের ১৩ মে বাংলা ট্রিবিউনের যাত্রা শুরু হয়। এক যুগের পথচলায় বাংলা ট্রিবিউন যেমন দায়বদ্ধতা ও দায়িত্বশীলতার প্রমাণ রাখার চেষ্টা করে যাচ্ছে, তেমনই সঠিক সময়ে সঠিক খবর দেওয়ার মূলমন্ত্রে পাঠকদের আস্থার জায়গাও অর্জন করতে পেরেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গণের বিশিষ্টজনেরা।



