মদ বন্ধের সিদ্ধান্তে বিজয়কে কমল হাসানের অভিনন্দন
মদ বন্ধের সিদ্ধান্তে বিজয়কে কমল হাসানের অভিনন্দন

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়। শপথ গ্রহণের পরই তিনি মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার অঙ্গীকার পূরণে প্রথম বড় পদক্ষেপ নেন। তার এই উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছেন দক্ষিণী সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসান।

৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ

দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে বিজয় ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো ধর্মীয় উপাসনালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০০ মিটারের মধ্যে মদের দোকান থাকতে পারবে না। তামিলনাড়ুতে বর্তমানে সরকারি সংস্থার অধীনে মোট ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে, যার মধ্যে ২৭৬টি ধর্মীয় স্থানের কাছে এবং ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে অবস্থিত। এসব দোকানই এখন বন্ধের তালিকায় রয়েছে।

কমল হাসানের প্রতিক্রিয়া

বিজয়ের এই সাহসী পদক্ষেপে মুগ্ধ কমল হাসান। তিনি বলেন, 'তামিল পরিবারগুলোর দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হলো। দায়িত্বগ্রহণের পরপরই এটি বিজয়ের অত্যন্ত বলিষ্ঠ একটি পদক্ষেপ। মদ বিক্রি করা কোনো সরকারের কাজ নয়; বরং এটি নিয়ন্ত্রণ করা সরকারের নৈতিক দায়িত্ব। তামিলনাড়ু সরকারকে এ লক্ষ্যেই এগিয়ে যেতে হবে। ৭১৭ সংখ্যাটি তো কেবল শুরু, আমি আশাবাদী ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গত বছর তামিলনাড়ু সরকার মদ বিক্রি থেকে প্রায় ৪৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় করেছিল। এই বিপুল অঙ্কের রাজস্ব হারানোর ঝুঁকি থাকলেও জনস্বাস্থ্যের কথা চিন্তা করে বিজয়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমল হাসান। তিনি মনে করেন, এই সিদ্ধান্ত সাধারণ মানুষের মুখে হাসি ফোটাবে।

নতুন রাজনীতিকের পথচলা

সিনেমার দাপুটে অভিনেতা 'থালাপতি' এখন সিনেমার রূপ ধরেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন শুরু করেছেন। চন্দ্রশেখর জোসেফ বিজয় নামে পরিচিত এই নেতা শপথ নেওয়ার পরই জনহিতকর কাজে নেমে পড়েছেন। তার প্রথম সংস্কারমূলক উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কমল হাসানের মতো বর্ষীয়ান অভিনেতা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজয় শপথ গ্রহণের সময় মুসলমানদের বিরুদ্ধে কোনো নির্যাতন হলে ইতিহাস গড়ে ফেলার হুমকি দিয়েছিলেন। সেই সঙ্গে মদ বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে তিনি মাদকমুক্ত তামিলনাড়ু গড়ার প্রতিশ্রুতি পূরণের পথে এগিয়ে গেছেন।