বুড়ো নন, বিরল প্রজাতির মানুষ আরবাজ: স্ত্রী সুরা
বুড়ো নন, বিরল প্রজাতির মানুষ আরবাজ: স্ত্রী সুরা

বলিউড অভিনেতা আরবাজ খানের স্ত্রী সুরা খান তাদের বয়সের ব্যবধান নিয়ে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, আরবাজ মোটেই বুড়ো নন, বরং তিনি একেবারেই বিরল প্রজাতির একজন মানুষ, যা এই যুগে পাওয়া দুষ্কর।

প্রেম থেকে বিয়ে

অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯ বছরের সংসার ভাঙার পর আরবাজ খানের জীবনে আবার প্রেম এসেছে। তিনি ২৫ বছরের ছোট সুরা খানকে বিয়ে করেছেন। মাত্র তিন মাসের প্রেমের পরই বিয়ে সম্পন্ন হয়। তাদের সংসারে একটি কন্যাসন্তানও এসেছে।

সমালোচনার জবাব

দম্পতির বয়সের এই পার্থক্য নিয়ে নানা প্রশ্ন ওঠে। সুরা খান সামাজিক মাধ্যম ‘আস্ক মি এনিথিং সেশন’-এ ভক্তদের প্রশ্নের উত্তরে বলেন, ও কিন্তু মোটেই বুড়ো নয়। ও একেবারেই বিরল প্রজাতির একজন মানুষ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিচয় ও সম্পর্ক

২০২৩ সালের ডিসেম্বরে পরিবারের কাছের মানুষদের নিয়ে দ্বিতীয় বিয়ে সেরেছেন আরবাজ ও সুরা। অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের মাধ্যমে তাদের পরিচয়। সুরা রাভিনা ট্যান্ডনসহ বলিউডের অনেক নায়িকার রূপটানশিল্পী। প্রথম পক্ষের সন্তান আরহানের সঙ্গেও সুরার খুব ভালো সম্পর্ক। আরহানকে মাঝেমধ্যেই তাদের সঙ্গে সময় কাটাতে দেখা যায়।

বিয়ের পর থেকেই নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এই দম্পতিকে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। তবে বয়সের এই ব্যবধানকে খুব পজিটিভভাবেই দেখেন তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ