বাদশার 'টাটিরি' গান নিয়ে বিতর্ক, নারী কমিল্পনে ক্ষমা চাইলেন র‌্যাপার
বাদশার 'টাটিরি' গান নিয়ে বিতর্ক, নারী কমিশনে ক্ষমা

বাদশার 'টাটিরি' গান নিয়ে তোলপাড়, নারী কমিশনে ক্ষমা চাইলেন র‌্যাপার

কয়েক সপ্তাহ ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন র‌্যাপার বাদশা। তার সদ্য মুক্তিপ্রাপ্ত 'টাটিরি' গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে। গানের দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরায় আইনি জটিলতায় পড়েছেন বাদশা। বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে গানের কথাতেও, যার জেরে হরিয়ানায় তার বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে। এমনকি সংশ্লিষ্ট রাজ্যের নারী কমিশনের পক্ষ থেকে তাকে তলব করা হয়েছিল।

নারী কমিশনে হাজিরা দিয়ে ক্ষমা প্রার্থনা

মঙ্গলবার নারী কমিশনের দপ্তরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাদশা। শুধু তা–ই নয়, তিনি 'প্রায়শ্চিত্তের পণ'ও করেছেন। মামলার শুনানির জন্য কমিশনের দপ্তরে উপস্থিত ছিলেন জাতীয় নারী কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকরও। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নারীদের মর্যাদা ক্ষুণ্ন করে এমন কনটেন্টকে কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এর পরিপ্রেক্ষিতেই বাদশাকে নির্দেশ দেওয়া হয়, ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

শুনানির সময় বাদশা ছাড়াও বিতর্কিত মিউজিক ভিডিওর পরিচালক জোবান সান্ধু, মহাবীর সিং এবং প্রযোজক হিতেন উপস্থিত ছিলেন। সেখানেই সংশ্লিষ্ট ইস্যুতে লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন অনুতপ্ত বাদশাসহ টিমের অন্যরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধার প্রতিশ্রুতি

বাদশা শুধু ক্ষমাই চাননি, তিনি নারী কমিশনকে কথা দিয়েছেন, খুব শিগগিরি নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন। তিনি বলেন, 'এবার থেকে নারী ও সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন–বিষয়ক একটি ইতিবাচক গান উপহার দেব সকলকে এবং ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব না।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গানের দৃশ্যায়নে স্কুলছাত্রীদের নাচ নিয়ে বিতর্ক

বাদশার সেই বিতর্কিত গানের মিউজিক ভিডিওর শুরুতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিল হরিয়ানা নারী কমিশন। অন্যদিকে মুলায়ম সিং যাদবের পূত্রবধূ অপর্ণা যাদবও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে একটি চিঠি লিখে সংশ্লিষ্ট রাজ্যে বাদশার ওপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিলেন।

১ মার্চ 'টাটিরি' গানটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বাদশা। যদিও প্রথমদিকে এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন কয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় শুরু হয়। কারণ, গানের কথা ও দৃশ্যে নারীদের 'ভোগ্যপণ্য' হিসেবে দেখানোর অভিযোগে রে-রে করে উঠেছে শ্রোতৃমহল।

ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। এমন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিল হরিয়ানা নারী কমিশন। পরে একাধিক প্ল্যাটফর্ম থেকে বাদশার বিতর্কিত 'টাটিরি' গানের ৮৫৭টি লিংকও সরিয়ে নেয় হরিয়ানা পুলিশ। এবার নারী কমিশনে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন বাদশা।