কাঞ্চন মল্লিকের চাঞ্চল্যকর তথ্য: তৃণমূলের পতনের কারণ ফাঁস
কাঞ্চন মল্লিকের চাঞ্চল্যকর তথ্য: তৃণমূলের পতনের কারণ ফাঁস

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের রহস্য ফাঁস করলেন টালিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা ও সাবেক তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। যদিও তিনি এ বছর ভোটে দাঁড়াননি, বরং রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। নির্বাচনের পর এক সাক্ষাৎকারে তিনি খোলামেলা কথা বলেন তৃণমূলে যোগ দেওয়া থেকে ছেড়ে দেওয়া পর্যন্ত সবকিছুর পেছনের কারণ নিয়ে।

অবহেলা ও গোষ্ঠীদ্বন্দ্বই মূল কারণ

কাঞ্চন মল্লিক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। কিন্তু ভোটে জেতার পরও তাকে কোনো অফিস দেওয়া হয়নি। উত্তরপাড়ার মাখলায় একটি ক্লাবে বসে তাকে কাজ করতে হয়েছে। দীর্ঘ পাঁচ বছরের কাজের হিসাব তিনি দলকে দিলেও ভালো ব্যবহারের বদলে অসহযোগিতার শিকার হন। তিনি বলেন, “শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের দিকে তাকিয়ে এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা মুখে আনিনি কোনো দিন। কিন্তু একসময় মনে হয়েছে, রাজনীতির মঞ্চ আমার জন্য নয়। বিধায়ক পদের যোগ্য আমি নই। তাই রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই সঠিক ছিল।” তিনি আরও বলেন, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব না থাকলে হয়তো এই পরাজয় হতো না।

বন্ধু রুদ্রনীলের জয়ে আনন্দ

তৃণমূলের পরাজয়ে দুঃখ পেলেও বন্ধু রুদ্রনীল ঘোষের বিজয়ে আনন্দিত কাঞ্চন মল্লিক। তিনি বলেন, রুদ্রনীল দীর্ঘদিন রাজনীতির শিকার হয়েছিলেন এবং তাকে ব্যান করে দেওয়া হয়েছিল। তবে রাজের সঙ্গেও যা ঘটেছে তা অন্যায় বলে মন্তব্য করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যতে বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান কাঞ্চন। তিনি আপাতত নিজের ৩০ বছরের অভিনয় অভিজ্ঞতা নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। বাকি সময় স্ত্রী ও সন্তানের জন্য রাখবেন। সম্প্রতি মেয়ের অসুস্থতার কারণে জন্মদিন বড় করে পালন না করে বাড়িতেই ছোট করে উদযাপন করবেন বলে জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ