২০০৯ সালে মুক্তি পাওয়া গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার একটি অপ্রকাশিত ছবি শেয়ার করেছেন চঞ্চল চৌধুরী। ছবিতে ‘সোনাই’ চরিত্রে চঞ্চল চৌধুরী এবং ‘পরী’ চরিত্রে ফারহানা মিলি অভিনয় করেছিলেন। সিনেমাটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি দর্শকপ্রিয়তাও পেয়েছিল।
চঞ্চলের স্মৃতিচারণ
ফেসবুকে পুরোনো ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘মনপুরার স্মৃতি ২০০৯, কিন্তু ছবিটা তোলা ২০০৭ সালে, যখন মনপুরার শুটিং চলছিল। পুরোনো ছবি ঘাঁটতে ঘাঁটতে আজ এই ছবিটা পেলাম!!!’
মেহজাবীনের বৃষ্টিস্নাত ছবি
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে শাড়িতে একটি বৃষ্টিস্নাত ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…।’
পড়শীর মায়ের সঙ্গে ছবি
কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী বিভিন্ন সাক্ষাৎকারে ক্যারিয়ারে মায়ের অবদানের কথা বলেছেন। সম্প্রতি ফেসবুকে মায়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন পড়শী, যেখানে দুজনের পরনে ছিল শাড়ি। তিনি লিখেছেন, ‘আমার আর আম্মুর একসাথে ইদানীং অনেক ছবি তোলা হয়।’
রুনা খানের স্নানের ছবি
অভিনেত্রী রুনা খান একটি ছবি পোস্ট করে হ্যাশট্যাগে লিখেছেন, ‘#স্নান #দাদীবাড়ী’।



