প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হাসপাতাল থেকে ধাক্কা দিয়ে হত্যা
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে হত্যা

চট্টগ্রামে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক যুবক ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং (ইউএসটিসি) হাসপাতালের পঞ্চম তলা থেকে রীতা আকতার রিয়াকে (২০) ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করেছে। এই ঘটনায় ঘাতক আব্দুর রহমান শেখকে ফেনী থেকে গ্রেফতার করেছে খুলশী থানা পুলিশ।

গ্রেফতার ও মামলা

ঘটনার পর রোববার ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলি এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমান শেখকে গ্রেফতার করা হয়। সোমবার তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার আব্দুর রহমান শেখ বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ভাটখালি এলাকার মৃত সোহরাব শেখের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার ফয়’স লেক আব্দুল হামিদ সড়কের শামীমের বাসায় ভাড়া থাকতেন।

পরিচয় ও ঘটনার বিবরণ

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে আব্দুর রহমান শেখের সঙ্গে রিয়ার পরিচয় হয়। কয়েক মাস আগে মারামারির ঘটনায় আব্দুর রহমানের চাকরি চলে যায়। এরপরও তিনি রিতাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতেন বলে পরিবারের লোকজন জানিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শনিবার রাতে গার্মেন্টস ছুটির পর কৌশলে রিয়াকে ফয়’স লেক এলাকায় নিয়ে যান আব্দুর রহমান। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ভবনের উত্তর পাশের পাঁচতলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে রিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়া হয়। এতে তার মাথার মগজ বের হয়ে যায়।

এ ঘটনায় রিতার মা জমিলা বেগম খুলশী থানায় হত্যা মামলা করেন। এরপরই অভিযান চালিয়ে ফেনী থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামীকে জিজ্ঞাসাবাদে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ