জায়েদ খানের সঙ্গে নিউইয়র্কের মেয়রের শর্ট ফিল্ম
জায়েদ খানের সঙ্গে নিউইয়র্ক মেয়রের শর্ট ফিল্ম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান কোয়ামে মামদানির সঙ্গে একটি শর্ট ফিল্মে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশি চিত্রনায়ক জায়েদ খান। প্রবাসী বাঙালিদের জীবন নিয়ে নির্মিত 'ইমিগ্রেন্ট ডায়েরিস' (এপিসোড-২)-এ কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি মজার একটি ঘটনার কথাও জানান।

শুটিংয়ের অভিজ্ঞতা

শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জায়েদ খান বলেন, 'মামদানির সাথে আমার আসলে খুবই মজা হয়েছে। ঈদ মোবারক হয়েছে, সালাম বিনিময় হয়েছে। এবং উনি তো বাংলাদেশি এবং মুসলমানদের ব্যাপারে খুবই পজিটিভ। খুব খুনসুটি ছিল, অভিনয়গুলো বারবার হচ্ছিল না, স্বাভাবিক। পরে আবার আমি দেখালাম, জন কবির দেখালো।'

মেয়রের ধৈর্য ও আন্তরিকতা

বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউইয়র্কের মেয়রের ধৈর্য ও আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথাও জানান তিনি। জায়েদ বলেন, 'উনি খুব ধৈর্য ধরে অভিনয়টা করেছেন, বারবার এবং কোনো অধৈর্য নাই, খুব খুশি মনে। এত বড় একজন জনপ্রিয় মেয়রের সাথে অভিনয়টা আসলে অন্যরকম ছিল।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রজেক্টের পেছনের গল্প

এই প্রজেক্টের পেছনে রুহিন হোসেন ও মুশরাত শাহীন হোসেনের অবদানের কথাও উল্লেখ করেন জায়েদ খান। তার ভাষ্য, ২০২১ সাল থেকে মামদানিদের পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেখান থেকেই এই শর্ট ফিল্মের ভাবনা আসে।

নির্মাণ ও প্রকাশ

শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। জানা গেছে, 'ইমিগ্রেন্ট ডায়েরিস' আগামী ২৭ মে রাত ৯টায় 'ঠিকানা'র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হবে। এই শর্ট ফিল্মটির মাধ্যমে প্রবাসী বাঙালিদের জীবনের নানা দিক তুলে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ