বাংলাদেশে এসে যে কারণে কেঁদেছিলেন শাকিরা
বাংলাদেশে এসে যে কারণে কেঁদেছিলেন শাকিরা

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কলম্বিয়ান পপতারকা শাকিরার পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বডি ডাবল ব্যবহারের গুজব, স্পেনের কর ফাঁকি মামলা, জেরার্ড পিকের সঙ্গে বিচ্ছেদ— সব মিলিয়ে তিনি খবরের শিরোনামে। কিন্তু এই বিতর্কের মাঝে অনেকেই জানেন না, প্রায় দুই দশক আগে শাকিরা নীরবে বাংলাদেশ সফর করেছিলেন।

২০০৭ সালের ডিসেম্বরে ঘূর্ণিঝড় সিডরের পর ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে তিনি বাংলাদেশে আসেন। পটুয়াখালীর সিডর-বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সময় কাটান। সেখানে ১১ বছর বয়সি নিপা নামের এক মেয়ের শোকের গান শুনে আবেগাপ্লুত হন। মেয়েটি বাংলায় গেয়েছিল, 'মা, তুমি যেখানেই থাকো, আমাকে একটি চিঠি লেখো।' শাকিরা বলেন, সেই কণ্ঠ তিনি কখনো ভুলতে পারবেন না।

ধ্বংসস্তূপের মাঝেও শিশুদের খেলতে, গাইতে এবং ডাক্তার-নার্স হওয়ার স্বপ্ন দেখে তিনি মুগ্ধ হন। সিডরের ভয়াবহতা দেখে তিনি বিধ্বস্ত হয়ে যান এবং বলেন, পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাওয়া, মায়েরা সন্তান হারিয়েছেন— এই দৃশ্য তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রাজশাহীতে ইউনিসেফের একটি প্রকল্পও পরিদর্শন করেন তিনি। শাকিরা ১৮ বছর বয়স থেকে 'পিয়েস দেসকালসোস' ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের নিয়ে কাজ করছেন। তার এই সফর ছিল প্রচারবিমুখ; তিনি বাংলাদেশকে কাছ থেকে দেখতে চেয়েছিলেন। সফর শেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ ও শিশুদের প্রতি আরও মনোযোগ প্রয়োজন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ