‘টক্সিক’ সিনেমার সাহসী দৃশ্য নিয়ে কিয়ারা-সিদ্ধার্থের প্রতিক্রিয়া
টক্সিক সিনেমার সাহসী দৃশ্য নিয়ে কিয়ারা-সিদ্ধার্থের প্রতিক্রিয়া

চলতি বছরের বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া ছবি ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর প্রথম গান ‘তাবাহি’ প্রকাশ পেয়েছে। গতকাল বৃহস্পতিবার গানটি মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও শুরু হয়েছে। দক্ষিণি সিনেমায় অভিনেত্রীদের ‘পণ্য’ হিসেবে ব্যবহার করা হয়! জাহ্নবী কাপুর অভিনীত ‘পেড্ডি’ মুক্তির পর এমন অভিযোগেই সরগরম হয়েছিল অন্তর্জাল। খোদ জাহ্নবী কাপুরও দক্ষিণি সিনে ইন্ডাস্ট্রি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। দক্ষিণি অভিনেতা যশের সঙ্গে ‘টক্সিক’-এ সাহসী দৃশ্য নিয়েও শুরু হয়েছে সমালোচনা।

কিয়ারা ও সিদ্ধার্থের প্রতিক্রিয়া

বিয়ের পর সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে তুমুল সমালোচনার স্বীকার হয়েছেন কিয়ারা। তবে নিন্দুকদের মুখ বন্ধ করার জন্য কিয়ারার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তাঁর স্বামীর সমর্থন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, কাজের ক্ষেত্রে তিনি সিদ্ধার্থের পূর্ণ সমর্থন পান। সমালোচকেরা যখন কিয়ারাকে বিঁধেছেন, তখন সিদ্ধার্থের সান্ত্বনা, ‘দেখো, এ ধরনের নেতিবাচক মন্তব্য সব সময়ই থাকবে। তুমি কেন ওদের এত গুরুত্ব দিয়ে ঘরে বসে কান্নাকাটি করছ? তোমার সমস্যাটা কী? তুমি তাদের কাউকেই চেনো না। আর তারাও তোমাকে চেনে না। এসব ব্যাপারে কান দিয়ো না।’

এক সাক্ষাৎকারে কিয়ারা আরও যোগ করেন, ‘সিদ্ধার্থ বুঝিয়েছিল, এই ভাবনা আমাদেরই বদলাতে হবে। যারা আমাদের সম্পর্কে ভালো কথা বলছে, তাদের দিকে মনোযোগ দেওয়া উচিত। কিন্তু আমরা নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি ভাবনাচিন্তা করি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবির বিবরণ ও বিতর্ক

গীতু মোহনদাস পরিচালিত ও যশের সঙ্গে যৌথভাবে লেখা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ অভিনয় করেছেন ইয়াশ, কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। এর আগে ছবিটির প্রথম টিজার প্রকাশের পরও বিতর্ক তৈরি হয়েছিল। টিজারের কিছু দৃশ্যকে অনেকেই ‘অতিরিক্ত অশালীন’ ও ‘যৌন আবেদননির্ভর’ বলে সমালোচনা করেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মুক্তির তারিখ

সব আলোচনা-সমালোচনার মধ্যেই আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর। নিউজ ১৮ অবলম্বনে।