কিয়ারা ও করণের ব্রেথটেকিং ফ্যাশন মোমেন্ট, শো স্টপার লুক ভাইরাল
কিয়ারা ও করণের ব্রেথটেকিং ফ্যাশন মোমেন্ট

বলিউডের নতুন মা কিয়ারা আদভানি। খুব বেশিদিন হয় না কাজ শুরু করেছেন। সিনেমার সঙ্গে সঙ্গে তাঁর আলাদা আবেদন আছে ফ্যাশনিস্তা হিসেবে। সম্প্রতি এক মার্সিডিজ ইভেন্টে ভারতের বিখ্যাত ডিজাইনার রাহুল মিশ্রর শো স্টপার হয়ে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে আছেন বলিউডের এই সময়ের আলোচিত ফ্যাশন আইকন করণ জোহর। এই নামী পরিচালক আর কিয়ারার নতুন জুটিকে এক কথায় লাগছে ব্রেথটেকিং।

রাহুল মিশ্রর শোয়ে কিয়ারা ও করণ

কালো রঙের জাদুতে কিয়ারা ও করণ শো স্টপার হয়েছেন। কিয়ারা পরেছেন রাহুলের সিগনেচার স্ট্রাকচারাল সিলোয়েটের গাউন। সেটির ড্রামাটিক ভল্যুমনাস ঘেরে ভ্যান গঘের স্টারি নাইটের ডিজাইন ফুটে উঠেছে। অন্যদিকে করণ জোহর সিঙ্গেল ল্যাপেল, মিল্কি ওয়ে এফেক্টের এমবেলিশ করা স্যুট জ্যাকেটের সঙ্গে ল্যাপেলের তারা আর কালো শার্টের উঁচু কলার পরে নজর কেড়েছেন। তাঁর স্ট্রেট কাট কালো টাউজার্স ও গ্লসি কালো ড্রেস শুজ লুকটি সম্পূর্ণ করেছে। গলায় রূপালি চেন আর চোখে কালো শেডস ছিল তাঁর।

কিয়ারার গাউনের বিশেষত্ব

কিয়ারার গাউনে মিডসেকশনে স্ট্রাকচার্ড অংশে সিকুইনের তারার মেলা। পায়ে কালো পাম্পস। করসেট আমেজের স্ট্র্যাপলেস বডিসে চমৎকার ফিটিং। ন্যুড গোলাপি লিপকালার আর হালকা সফট গ্ল্যাম মেকওভারে মোহনীয় লাগছেন তিনি। হালকা একটু স্মাজ করা কাজল, লাইনার আর মাসকারায় নজরকাড়া আই মেকআপ করেছেন। আংটি আর ছোট ড্রপ ইয়ার রিং ছাড়া কিছু পরেননি কিয়ারা, মিনিমালিজমের মূলমন্ত্র মেনে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ছবি: ইন্সটাগ্রাম

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ